ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
দেশে তিন পরাশক্তি প্রভাব বিস্তারে সক্রিয়: সালাহউদ্দিন আহমদ
নিজস্ব প্রতিবেদক: দেশের রাজনীতিতে আজও পরাশক্তিগুলো প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে বলে সতর্কবার্তা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দেশের স্বতন্ত্রতা রক্ষার জন্য এ বিষয়ে জনগণকে সচেতন হতে হবে।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কোনো কথা বললেই জীবন দিতে হতো। আবরার ফাহাদের জীবনকে একটি সতর্কবার্তা হিসেবে নেওয়া হয়েছিল, যাতে কেউ তাদের বিরুদ্ধে আওয়াজ তুলতে না পারে।
তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে দেশে তিনটি শক্তি প্রভাব বিস্তার করতে চাইছে। এদের মধ্যে দুটি আঞ্চলিক এবং একটি বিশ্বমোড়ল শক্তি। জনগণকে এসব বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।
বিএনপির নেতা বলেন, হাসিনার মতো নেতৃত্বের লেজুড়বৃত্তি দেশের রাজনীতিতে পরাশক্তিগুলোর প্রভাব ও আগ্রাসন বিস্তারের সুযোগ দিয়েছে। তাই দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে হলে দৃষ্টান্ত স্থাপন করতে হবে এবং ভালো উদাহরণ তৈরি করতে হবে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে