ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
গাজা ইস্যুতে ইতিবাচক আলোচনার প্রথম দফা শেষ
নিজস্ব প্রতিবেদক :মিসরের মধ্যস্থতায় গাজা ইস্যুতে হামাস ও মধ্যস্থতাকারীদের মধ্যে সোমবার (৬ অক্টোবর) প্রথম দফার আলোচনা ‘ইতিবাচক পরিবেশে’ শেষ হয়েছে। মিসরের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আল-কাহেরার বরাতে সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে। আলোচনার প্রাথমিক পর্ব মঙ্গলবারও (৭ অক্টোবর) শার্ম আল-শেখে অব্যাহত থাকবে, যেখানে হামাস প্রতিনিধিদল ও মধ্যস্থতাকারীরা অংশগ্রহণ করছেন।
সোমবার সেখানে একটি ইসরায়েলি প্রতিনিধিদলও উপস্থিত হয়েছে। আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বন্দিবিনিময় ও দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতির খসড়া বিষয়ে পরোক্ষ আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে আলোচনার বিস্তারিত বিষয় এখনও প্রকাশ করা হয়নি। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প বলেন, ‘আমাদের চুক্তি করার একটি বড় সুযোগ আছে এবং এটি একটি দীর্ঘস্থায়ী চুক্তি হবে।’
এদিকে, গাজায় যুদ্ধবিরতি ও শান্তি স্থাপনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও পদক্ষেপ নিয়েছেন। সোমবার তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপ করেন। ক্রেমলিনের বিবৃতিতে জানানো হয়েছে, পুতিন আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইনি কাঠামোর ভিত্তিতে ফিলিস্তিনি সমস্যার সুষ্ঠু সমাধানের বিষয়ে রাশিয়ার অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক