ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
আজ ঢাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টি, সতর্কতা জারি
নিজস্ব প্রতিবেদক :আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যার মধ্যে ঢাকার পাশাপাশি দেশের ১১ জেলার ওপর দিয়ে ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে। পূর্বাভাস অনুযায়ী, সন্ধ্যা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর জন্য সতর্কতা জারি করা হয়েছে। প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের জন্য সাধারণ মানুষ, মৎসজীবী ও নদীবন্দর সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ/দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫–৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বৃষ্টি বা বজ্রবৃষ্টি হবে।
অতিরিক্ত সতর্কতা হিসেবে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মৎসজীবীদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের জন্য পুনরায় নির্দেশ দিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট