ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতেছেন তিনজন বিজ্ঞানী
নিজস্ব প্রতিবেদক : চলতি বছর চিকিৎসাবিজ্ঞান ও শারীরতত্ত্বে নোবেল পুরস্কার জিতেছেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী মেরি ব্রাঙ্কো ও ফ্রেড রামসডেল এবং জাপানের শিমোন সাগাগুচি। বাংলাদেশ সময় সোমবার বিকেল ৩টা ৩০ মিনিটে সুইডেনের স্টকহোম থেকে এ বছরের চিকিৎসাবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে ক্যারোলিনস্কা ইনস্টিটিউট।
তাদের এ পুরস্কার দেওয়া হয়েছে পেরিফেরাল ইমিউন টলারেন্স নিয়ে করা গবেষণার জন্য। এটি রোগ-প্রতিরোধ বা ইমিউন সিস্টেমের একটি প্রক্রিয়া, যার মাধ্যমে শরীরের নিজস্ব উপাদান (self-antigens) এবং ক্ষতিকারক নয় এমন বহিরাগত উপাদান যেমন কিছু খাদ্য উপাদান বা উপকারী অন্ত্রের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে অপ্রয়োজনীয় বা অতিরিক্ত প্রতিক্রিয়া (immune response) রোধ করা হয়।
মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেমকে নিয়ন্ত্রিত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, না হলে রোগ আমাদের অঙ্গ-প্রত্যঙ্গ আক্রমণ করতে পারে। শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা হাজার হাজার অণুজীব থেকে আমাদের রক্ষা করে। এই অণুজীবগুলো মানুষের কোষের সঙ্গে মিল রেখে নিজেদের বৈশিষ্ট্য পাল্টায়, ফলে ইমিউন সিস্টেমকে বুঝতে হয় কোনটিকে আক্রমণ করতে হবে এবং কোনটিকে নিরাপদ রাখতে হবে।
মেরি ব্রাঙ্কো, ফ্রেড রামসডেল এবং শিমোন সাকাগুচি রোগ প্রতিরোধ ব্যবস্থার ‘নিরাপত্তা প্রহরী’ হিসেবে কাজ করা রেগুলেটরি কোষগুলোকে চিহ্নিত করেছেন, যা ইমিউন কোষকে শরীরের নিজস্ব কোষ আক্রমণ থেকে বিরত রাখে। নোবেল কমিটির চেয়ার ওলে ক্যামপো বলেছেন, “তাদের আবিষ্কার আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থার কার্যকারিতা বোঝার জন্য এবং কেন আমাদের সবার অটোইমিউন রোগ হয় না তা ব্যাখ্যা করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
নোবেলজয়ী এই বিজ্ঞানীরা প্রত্যেকে পাবেন একটি মেডেল, একটি সনদপত্র এবং মোট ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনা অর্থাৎ প্রায় ১২ লাখ মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ কোটি ৬১ লাখ টাকা। যদি একাধিক জয়ী থাকেন, তবে এই অর্থ ভাগাভাগি করা হবে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)