ঢাকা, রবিবার, ৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২
নির্বাচনে জিয়া পরিবারের অবস্থান জানালেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নির্বাচনের প্রাক্কালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপারসন খালেদা জিয়া যদি শারীরিকভাবে সক্ষম থাকেন, নির্বাচনে অবশ্যই কোনো না কোনোভাবে ভূমিকা রাখবেন। বিবিসি বাংলার সঙ্গে সোমবার (৬ অক্টোবর) সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, “বাংলাদেশের গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করার ক্ষেত্রে খালেদা জিয়ার অবদান অবিস্মরণীয়। স্বৈরাচারের সময় তার ওপর যে অত্যাচার নেমেছিল, তবুও তিনি আপস করেননি। এমন একজন ব্যক্তি এখন অসুস্থ অবস্থায় আছেন, এবং মিথ্যা মামলায় তাকে জেলে রাখা হয়েছে। তার শারীরিক সক্ষমতা থাকলে, নির্বাচনে খালেদা জিয়া অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।”
তিনি আরও বলেন, নির্বাচনে খালেদা জিয়ার অংশগ্রহণ নির্ভর করবে তার শারীরিক সক্ষমতার ওপর। তারেক রহমান বলেন, “এখনই আমি নিশ্চিতভাবে বলতে পারছি না।”
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর দলের দায়িত্ব নেন খালেদা জিয়া। চার দশক দলের নেতৃত্বের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও বর্তমান নেতৃত্ব কার্যত তারেক রহমানের হাতে।
বিবিসি বাংলার প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, “রাজনীতি পরিবারকৃত হয় না। এটি সমর্থনের ভিত্তিতে হয়। যে সংগঠন জনগণকে ঐক্যবদ্ধ করে, দলকে শক্তিশালী করে সামনে এগোতে পারে, সেটি সফল হবে। কেউ যদি এগোতে না পারে, সেটা সময় ও পরিস্থিতি দেখাবে।”
তারেক রহমান আরও উল্লেখ করেন, রাজনৈতিক পরিবারের অন্য সদস্যদের ভবিষ্যৎ ভূমিকা নির্ভর করবে সময় ও পরিস্থিতির ওপর। তিনি ২০০৮ সালের সেপ্টেম্বর থেকে যুক্তরাজ্যে নির্বাসিত জীবনযাপন করছেন। দীর্ঘ ১৭ বছর পর এটাই তার প্রথম কোনো গণমাধ্যম সাক্ষাৎকার।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: কবে, কখন, কোথায়-জানুন সময়সূচি
- উৎপাদন বন্ধ থাকায় ‘জেড’ ক্যাটাগরিতে নামল তালিকাভুক্ত কোম্পানি
- বাংলাদেশ বনাম চীন ফুটবল ম্যাচ: জেনে নিন ফলাফল
- জ্বালানি তেলের নতুন মূল্য তালিকা প্রকাশ করল সরকার
- বিক্রিতে ধস, অথচ শেয়ার দরে উল্লম্ফন: জি কিউ বলপেনের রহস্য কী?
- ইরানে স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা; নিহতের সংখ্যা বেড়ে ১০৮
- শিক্ষকরা ফেব্রুয়ারির বেতন বেতন পাবেন কবে, জানাল মাউশি
- আতঙ্ক কাটিয়ে ঘুরে দাঁড়াল ডিএসই, সূচকের বড় লাফ
- দুবাই বিমানবন্দরে আটকা অভিনেত্রী, মোদির কাছে বাঁচার আকুতি
- ২৭ মার্কিন ঘাঁটিতে ইরানের বিধ্বংসী হামলা
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বাংলাদেশ বনাম চীন: আজকের ম্যাচ লাইভ দেখার সহজ উপায়
- সামরিক চাপে ইরান এখন সমঝোতায় আসতে বাধ্য হবে: ট্রাম্প