ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
নেপালে ভারী বর্ষণ ও ভূমিধসে নিহত বেড়ে ৫১
আন্তর্জাতিক ডেস্ক: নেপালের হিমালয় পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণ ও ভূমিধসের ফলে দেশজুড়ে বিপর্যয় নেমেছে। আকস্মিক বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৫১ জন নিহত হয়েছেন, এছাড়া ৪ জন এখনও নিখোঁজ রয়েছেন। এই তথ্য নিশ্চিত করেছেন নেপালের জাতীয় দুর্যোগ মোকাবিলা দপ্তরের মুখপাত্র শান্তি মাহাত।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে শান্তি মাহাত জানিয়েছেন, শুক্রবার থেকে বৃষ্টি শুরু হয়েছে রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন জেলায়। সব নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং বিভিন্ন পাহাড়ি এলাকায় ভূমিধস ও আকস্মিক বন্যা হয়েছে। নিহতদের মধ্যে ৪২ জন পূর্বাঞ্চলীয় জেলা ইল্লামের বাসিন্দা, যেখানে ৩৭ জনের প্রাণহানি ভূমিধসের কারণে হয়েছে।
ইল্লাম জেলা প্রশাসনের কর্মকর্তা সুনিতা নেপাল জানিয়েছেন, “বিভিন্ন এলাকায় ভূমিধসের কারণে রাস্তা বন্ধ হয়ে গেছে। উদ্ধারকর্মীরা পায়ে হেঁটে এগোতে হচ্ছে, ফলে তৎপরতায় গতি আসছে না।” বাকি নিহতরা উদয়পুর, পঞ্চধর, রাওতাহাট ও খোটাং জেলার বাসিন্দা।
রাজধানী কাঠমান্ডু ও আশপাশের নদীগুলোর পানি দ্রুত বেড়ে যাওয়ায় নদীর তীরবর্তী এলাকাগুলোতে প্লাবন দেখা দিয়েছে। সেনাবাহিনী উদ্ধার তৎপরতায় হেলিকপ্টার ও স্পিডবোট ব্যবহার করছে।
প্রবল বর্ষণ ও ভূমিধসের কারণে কাঠমান্ডুসহ অন্যান্য জেলার হোটেলগুলোতে শত শত পর্যটক আটকা পড়েছেন। এর মধ্যে অনেক ভারতীয় পর্যটকও রয়েছেন, যারা সনাতন ধর্মাবলম্বীদের উৎসব দশিন উপলক্ষে নেপালে
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)