ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
নির্বাচনী আলোচনায় মুখোমুখি ইসি-গণমাধ্যম
নিজস্ব প্রতিবেদক: অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৬ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে এই সংলাপের সূচনা হয়। প্রথম পর্বে ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা অংশ নেন।
সংলাপের শুরুতে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে. এম. আলী নেওয়াজ গণমাধ্যম প্রতিনিধিদের ইসির সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। তিনি বলেন, “একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনই এখন সবার প্রত্যাশা। ভোটাররা যেন উৎসবমুখর পরিবেশে নিরাপদে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে নির্বাচন কমিশন বদ্ধপরিকর।”
তিনি আরও বলেন, “সুষ্ঠু নির্বাচন পরিচালনায় প্রযোজ্য আইন ও বিধিমালা সময়োপযোগী করা হয়েছে এবং প্রশিক্ষিত জনবল মাঠে রয়েছে। তবুও জাতীয় সংসদ নির্বাচনের মতো বৃহৎ আয়োজন সফলভাবে সম্পন্ন করতে গণমাধ্যমের মতামত ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই উদ্দেশ্যেই আজকের মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।”
ইসি সূত্রে জানা গেছে, আজ দুপুর আড়াইটা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত দ্বিতীয় দফার সংলাপে প্রিন্ট ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিরা অংশ নেবেন।
এর আগে গত ২৮ সেপ্টেম্বর সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষাবিদদের সঙ্গে সংলাপের মাধ্যমে নির্বাচন কমিশনের নির্বাচনী সংলাপ কার্যক্রম শুরু হয়। তবে দুর্গাপূজার ছুটি পড়ায় সংলাপের ধারাবাহিকতা কিছুদিনের জন্য ব্যাহত হয়েছিল। ছুটি শেষে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সংলাপের মধ্য দিয়ে পুনরায় এই কর্মসূচি শুরু করেছে ইসি। অক্টোবর মাসজুড়ে ধারাবাহিকভাবে সংলাপ চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে কমিশন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল