ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
বাতাসে হেমন্তের আগমনী বার্তা, কমবে তাপমাত্রা
নিজস্ব প্রতিবেদক: আশ্বিনের শেষ প্রহর পেরিয়ে ধীরে ধীরে কার্তিকের পথে বাংলাদেশ। প্রকৃতিতে পড়েছে মৌসুম পরিবর্তনের ছোঁয়া—গরমের তেজ কমে হালকা শীতের আমেজ বইছে বাতাসে। আজ সোমবার (৬ অক্টোবর) সকালে রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় তাপমাত্রা সামান্য কমে গেছে এবং হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সকাল ৭টার পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, আজ দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং কিছু এলাকায় হালকা বৃষ্টিপাত হতে পারে। সকালে ঢাকার আকাশ ছিল মেঘে ঢাকা, মাঝে মাঝে সূর্যের দেখা মিললেও বেশিরভাগ সময়ই মেঘের আড়ালে ছিল।
গতকাল রোববার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, আজ তা কমে দাঁড়িয়েছে ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। ফলে আবহাওয়ায় স্পষ্ট হেমন্তের আভাস মিলছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে দেশের উত্তরাঞ্চলে। এর মধ্যে কুড়িগ্রামের রাজারহাটে সর্বোচ্চ ১২৩ মিলিমিটার, তেঁতুলিয়ায় ১২০, নীলফামারীর ডিমলায় ৮২, রংপুরে ৫৩ এবং দিনাজপুরে ৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আজ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)