ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
কোরআন অবমাননা, নর্থ সাউথের শিক্ষার্থী বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক:পবিত্র কোরআন অবমাননার অভিযোগে অভিযুক্ত শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) কর্তৃপক্ষ।
রবিবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির এক জরুরি বৈঠকে শিক্ষার্থীটির বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে ঘটনাটির বিষয়ে মামলা দায়েরের সিদ্ধান্তও নেয় প্রশাসন।
ইতোমধ্যে পুলিশ অভিযুক্ত শিক্ষার্থীকে গ্রেফতার করেছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শনিবার (৪ অক্টোবর) এনএসইউ ক্যাম্পাসে ওই শিক্ষার্থীকে পবিত্র কোরআন অবমাননারত অবস্থায় দেখতে পান কয়েকজন শিক্ষার্থী। এসময় উত্তেজিত শিক্ষার্থীরা তাকে ঘিরে ফেললে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা বিভাগ।
ঘটনার পর নর্থ সাউথ ইউনিভার্সিটির পক্ষ থেকে জানানো হয়, সাধারণ শিক্ষার্থীরা তখন যে ধৈর্য ও সংযম প্রদর্শন করেছেন, তা প্রশংসনীয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের এই আচরণকে সম্প্রীতি, সহনশীলতা ও সহাবস্থানের উদাহরণ হিসেবে উল্লেখ করেছে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)