ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
লন্ডনে ইলিয়াস কাঞ্চনের চিকিৎসায় নতুন মোড়
নিজস্ব প্রতিবেদক :বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) আন্দোলনের প্রবর্তক ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনে ব্রেন টিউমারের চিকিৎসা নিচ্ছেন। গত ছয় মাস ধরে তিনি লন্ডনে অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন মেয়ের বাসায়। গত ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে তার মাথায় আংশিক অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের নেতৃত্বে ছিলেন অধ্যাপক ডিমিট্রিয়াস। চিকিৎসকরা জানান, পুরো টিউমার অপসারণ করলে জীবনহানির আশঙ্কা তৈরি হতো, পাশাপাশি চলনশক্তি ও কথা বলার ক্ষমতাও হারানোর ঝুঁকি ছিল। সে কারণেই আংশিক অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।
ইলিয়াস কাঞ্চনের ছেলে মিরাজুল মইন কানাডা থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে নিসচার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, তার বাবা সাত মাস ধরে অসুস্থ এবং এপ্রিল থেকে লন্ডনে অবস্থান করছেন। চিকিৎসা চলছে হার্লি স্ট্রিট ক্লিনিকের অনকোলজিস্ট ভিনায়ার তত্ত্বাবধানে।
অস্ত্রোপচারের পর টিউমারের বাকি অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে। শুক্রবার থেকে শুরু হয়েছে ‘টার্গেট থেরাপি’ নামে বিশেষ চিকিৎসা। সপ্তাহে পাঁচ দিন করে ছয় সপ্তাহ এই থেরাপি চলবে, এরপর চার সপ্তাহ পর্যবেক্ষণে রাখা হবে।
লন্ডনে দীর্ঘদিন অবস্থান ও থেরাপির ক্লান্তির কারণে ইলিয়াস কাঞ্চন মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছেন বলে জানিয়েছেন তার জামাতা আরিফুল ইসলাম। তিনি বলেন, “আব্বু সব বুঝতে পারেন, কিন্তু কর্মব্যস্ত জীবন ছেড়ে হঠাৎ ঘরবন্দী হয়ে পড়ায় তিনি কিছুটা বিষণ্ন হয়ে পড়েছেন। ফোনে কথা বলাও নিষেধ, তাই অনেকের সঙ্গে যোগাযোগও সীমিত।”
ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার খোঁজ নিতে সম্প্রতি লন্ডনে যান চিত্রনায়িকা রোজিনা। নিয়মিত খোঁজ নিচ্ছেন আরেক চিত্রনায়িকা সোনিয়াও। আরিফুল ইসলাম জানিয়েছেন, চিকিৎসা শুরুর পর থেকেই ইলিয়াস কাঞ্চনের ফোন কার্যত বন্ধ, এজন্য অনেক সহকর্মী তার খোঁজ পাচ্ছেন না। পরিবারের পক্ষ থেকে সবার কাছে তার দ্রুত আরোগ্য কামনায় দোয়া চাওয়া হয়েছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে