ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
যেসব ব্যথা কিডনি সমস্যার পূর্ব লক্ষণ
নিজস্ব প্রতিবেদক: কিডনির সমস্যা অনেক সময় আড়ালেই থেকে যায়। কিন্তু প্রাথমিক কিছু উপসর্গ ঠিক সময়ে চিনে নেয়া হলে গুরুতর জটিলতা এড়ানো সম্ভব। বিশেষজ্ঞরা বলছেন, কিডনিতে পাথর, সংক্রমণ বা অন্যান্য সমস্যা থাকলে শরীরের বিভিন্ন অংশে ব্যথা অনুভূত হতে পারে। এছাড়া কিছু দৈনন্দিন লক্ষণও কিডনির সমস্যার ইঙ্গিত দেয়।
কিডনির সমস্যা হলে যেসব জায়গায় ব্যথা হয়
পিঠের উপরের অংশ – ফ্ল্যাঙ্ক পেইন হিসেবে পরিচিত।
মেরুদণ্ডের দু’পাশে, কোমরের ওপর (পাঁজরের নিচে) ব্যথা হতে পারে।
এক বা দুই পাশে – ব্যথা একপাশে বা দুই পাশে একসঙ্গে অনুভূত হতে পারে।
কোমরের নিচে – বিশেষ করে কিডনিতে পাথর বা সংক্রমণ থাকলে।
পেটের পাশে – সংক্রমণ বা ফোলাভাব থাকলে টান বা ভারীভাব অনুভূত হতে পারে।
মূত্রথলি ও তলপেটে – কিডনিতে পাথর নিচে নামা শুরু করলে এই অঞ্চলে ব্যথা হয়।
কুঁচকি ও উরুতে ছড়িয়ে পড়া ব্যথা – কিডনি স্টোন থাকলে ব্যথা কুঁচকি এবং উরু পর্যন্ত নেমে যায়।
অন্যান্য উপসর্গ যা কিডনির সমস্যার ইঙ্গিত দিতে পারে
প্রস্রাব করতে জ্বালা বা ঘন ঘন প্রস্রাব, অথবা কম প্রস্রাব হওয়া।
প্রস্রাবে রক্ত বা ফেনা দেখা যাওয়া।
হাত-পা বা চোখের চারপাশ ফুলে যাওয়া।
জ্বর, বমি বা ঠান্ডা লাগা – সংক্রমণের ক্ষেত্রে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী