ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
দার্জিলিংয়ে ভয়াবহ ভূমিধসে নি-হ-ত ১৪, পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে টানা ভারী বর্ষণে দার্জিলিং জেলায় ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে, আহত এবং নিখোঁজ রয়েছেন অনেকে। স্থানীয় কর্তৃপক্ষ ও উদ্ধারকর্মীরা মৃতদেহ উদ্ধারের পাশাপাশি আহতদের চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।
মিরিক ও সুখিয়াপোখরিতে ভূমিধসের কারণে সড়ক যোগাযোগ ব্যাপকভাবে বিঘ্নিত হয়েছে। পশ্চিমবঙ্গ ও সিকিমের মধ্যে মূল সড়কগুলোও বন্ধ রয়েছে। পাশাপাশি জলপাইগুড়ি, শিলিগুড়ি ও কোচবিহারে ভারী বর্ষণের কারণে জলাবদ্ধতা দেখা দিয়েছে।
ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) শনিবার রেড অ্যালার্ট জারি করেছিল, যা পরে অরেঞ্জ অ্যালার্টে নামানো হয়। আইএমডি জানিয়েছে, ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া বৃষ্টিপাত ৭ অক্টোবর পর্যন্ত চলতে পারে। এছাড়া ভুটানের উচ্চভূমির প্রভাবে উত্তরবঙ্গের নিম্নাঞ্চলে আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে।
এদিকে ভারী বৃষ্টির প্রভাবে দার্জিলিংয়ের জনপ্রিয় পর্যটনকেন্দ্র যেমন টাইগার হিল, রক গার্ডেন এবং ঐতিহ্যবাহী টয় ট্রেন সার্ভিস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)। কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, "দার্জিলিং, কালিম্পং ও কুরসিয়ং এলাকায় ভূমিধস ও বন্যার কারণে যোগাযোগ ব্যবস্থা প্রায় সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন। জরুরি ত্রাণ ও উদ্ধার তৎপরতা ত্বরান্বিত করতে হবে। ক্ষতিগ্রস্ত এলাকায় খাদ্য, পানি, ওষুধ ও অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করা অত্যন্ত জরুরি।"
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস