ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
কর ফাঁকি রোধে মাঠে নামছে এনবিআরের গোয়েন্দা টিম
নিজস্ব প্রতিবেদক: কর ফাঁকি প্রতিরোধ ও রাজস্ব আদায় বাড়াতে মাঠ পর্যায়ে গোয়েন্দা তৎপরতা জোরদারের নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ লক্ষ্যে দেশের সব কর অঞ্চলে সক্রিয়ভাবে কাজ করবে ‘ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন সেল’ (আইআইসি)।
রোববার (০৫ অক্টোবর) সকালে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এনবিআর জানায়, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর অডিট, ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন) দফতর থেকে জারিকৃত নির্দেশনায় বলা হয়েছে— প্রতিটি কর অঞ্চল একটি করে ইন্টেলিজেন্স এন্ড ইনভেস্টিগেশন টিম গঠন করবে। নির্দেশনায় টিমের কার্যপদ্ধতি, তদন্ত প্রক্রিয়া, সুপারিশ প্রণয়নের ধরন এবং কর পুনরুদ্ধার কার্যক্রমের অনুমোদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, বিভিন্ন ধরনের গোয়েন্দা তথ্য, কর ফাঁকির অভিযোগ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত তথ্য, আয়কর নথিতে ঘষা-মাজা বা কাটা-ছেঁড়া, অস্বাভাবিক করমুক্ত আয় প্রদর্শন, সম্পদ বিবরণীতে অস্বাভাবিক নীট সম্পদ প্রদর্শন ইত্যাদি ক্ষেত্রে তদন্ত শুরু করবে সংশ্লিষ্ট টিম।
ইনভেস্টিগেশন চলাকালে কর ফাঁকির সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে টিমটি রাজস্ব পুনরুদ্ধারের লক্ষ্যে ইন্টেলিজেন্স এন্ড ইনভেস্টিগেশন কমিটির অনুমোদনের জন্য প্রতিবেদন দাখিল করবে। ফাঁকির প্রমাণ স্পষ্ট হলে কমিটি আইনানুগভাবে রাজস্ব পুনরুদ্ধারের কার্যক্রম শুরু করবে।
এছাড়া, প্রতিটি কর কমিশনারেটকে মাসিক ভিত্তিতে নির্ধারিত ছকে গোয়েন্দা কার্যক্রমের অগ্রগতি, অতিরিক্ত কর দাবি ও আদায়ের বিস্তারিত প্রতিবেদন পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে এনবিআরে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে।
এনবিআর আশা করছে, আইআইসি কার্যক্রম জোরদারের ফলে কর ফাঁকি রোধ হবে, রাজস্ব আদায় বৃদ্ধি পাবে এবং দেশে সুষ্ঠু কর সংস্কৃতি প্রতিষ্ঠিত হবে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত