ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
গাজায় থামছে না ইসরায়েলি আগ্রাসন, নি'হত আরও ৭০
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলের লাগাতার বিমান হামলায় আরও ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
শনিবার দিনভর ৯৩টি বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এর মধ্যে শুধু গাজা সিটিতেই প্রাণ হারান ৪৭ জন।
হামাস বলেছে, ইসরায়েল বেসামরিক নাগরিকদের ওপর হামলা কমানোর প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তার আগ্রাসন অব্যাহত রেখেছে। গোষ্ঠীটি এক বিবৃতিতে জানায়, নিরস্ত্র ফিলিস্তিনিদের বিরুদ্ধে সামরিক অভিযান কমানোর দাবি মিথ্যা প্রমাণ করেছে নেতানিয়াহুর সরকারের রক্তক্ষয়ী হামলা।
হামাস আন্তর্জাতিক সম্প্রদায়সহ আরব ও ইসলামি দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন মানবিক ও আইনগত দায়িত্ব পালন করে ফিলিস্তিনিদের সুরক্ষা নিশ্চিত করে, ত্রাণ সহায়তা জোরদার করে এবং দীর্ঘদিনের “নিধনযজ্ঞ” ও গণঅনাহার বন্ধে ইসরায়েলের ওপর চাপ বাড়ায়।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ইসরায়েলকে “অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধ করার” আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, হামাস যুদ্ধবিরতির প্রস্তাবের অংশ হিসেবে ইসরায়েলি বন্দিদের মুক্তি দিতে রাজি হয়েছে এবং “টেকসই শান্তির জন্য প্রস্তুত।”
শনিবার মিসর ঘোষণা করেছে, সোমবার দেশটিতে ইসরায়েল ও হামাস প্রতিনিধিদল ট্রাম্পের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেবে। বৈঠকে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের ইস্যু নিয়ে আলোচনা হবে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক