ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
নির্বাচনের নামে প্রহসনের প্রস্তুতি চলছে: জিএম কাদের
নিজস্ব প্রতীবেদক: নির্বাচনের নামে দেশে আরেকটি প্রহসনের প্রস্তুতি চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির (জাপা) একাংশের চেয়ারম্যান জিএম কাদের। তার মতে, আগামী বছরের ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তা প্রকৃত অর্থে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বা গ্রহণযোগ্য কোনো নির্বাচন হবে না। বরং এই নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে সরকারপন্থি দল এবং সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদদপুষ্ট আরেকটি দলের মধ্যে।
শনিবার (৪ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয় মহিলা পার্টির আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন জিএম কাদের।
তিনি বলেন, সাধারণত একটি গ্রহণযোগ্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হয় নিরপেক্ষ সরকারের অধীনে। যেখানে একটি পক্ষ থাকে সরকারবিরোধী, আরেকটি পক্ষ ক্ষমতাসীন বা তার সমর্থক। কিন্তু এবার এমন কোনো শক্তিশালী বিরোধী পক্ষ নেই। ফলে প্রকৃত বিরোধিতা না থাকায় এটি একটি নির্বাচনের নামে প্রহসনই হতে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
জিএম কাদের আরও বলেন, “ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে যে আলোচনা চলছে, আমরা মনে করি এটি প্রকৃত অর্থে একটি নির্বাচন নয়। এখানে ক্ষমতাসীন দলের একটি অংশ এবং তাদের আশীর্বাদপুষ্ট আরেকটি দলের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হবে।”
তিনি দাবি করেন, সরকার যে দলটিকে নিজেদের অভিভাবক মনে করে, সেই দলই এখন সরকারি দল হিসেবে কাজ করছে। তাদের সদস্যরা সরকারি প্রটোকল ও বিভিন্ন সুযোগ-সুবিধা পাচ্ছেন। এমনকি মন্ত্রিসভায় সেই দলের দুইজন উপদেষ্টাও রয়েছেন। তিনি বলেন, জামায়াতে ইসলামি এবং আরও কিছু দলও তাদের সঙ্গে আছে।
অন্যদিকে বিএনপিকে তিনি ‘আধা-সরকারি দল’ হিসেবে আখ্যায়িত করে বলেন, “তারা সরকারকে পুরোপুরি নিয়ন্ত্রণ না করতে পারলেও, কিছুটা প্রভাব বজায় রেখেছে।”
জিএম কাদের বলেন, আগেও শেখ হাসিনার সময়ে ৫০ ভাগের বেশি ভোটার ও দলকে বাইরে রেখে নির্বাচন করা হয়েছে। এখনো প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে একই ধরনের পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে। সেই নির্বাচনেরও সমালোচনা করেছেন তারা, যেখানে একদলীয় নির্বাচনের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল।
তিনি দাবি করেন, “আগেও আমাদের কিছুটা জোর করে সেই নির্বাচনে নিয়ে আসা হয়েছিল, এখনো একই ধরনের চিত্র দেখা যাচ্ছে। মোটামুটি সরকারি দল ও আধা-সরকারি দলের মধ্যেই পুরো নির্বাচনী প্রতিযোগিতা সীমাবদ্ধ।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্সল্যাব ও উত্তরায় সড়ক অবরোধ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- পিছিয়ে যেতে পারে আর্জেন্টিনা-ইংল্যান্ড বিশ্বকাপ সেমিফাইনাল
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম