ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
উপদেষ্টাদের প্রতারক বললেন নাহিদ
নিজস্ব প্রতিবেদক: জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া ছাত্র প্রতিনিধিদের উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্তি না হলে অন্তর্বর্তীকালীন সরকার তিন মাসও টিকত না এমন মন্তব্য করেছেন সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ছাত্ররা উপদেষ্টা না হলে এই সরকার তিন মাসও চলতো না।”
সাক্ষাৎকারে নাহিদ ইসলামের কাছে জানতে চাওয়া হয়, ছাত্রদের উপদেষ্টা পরিষদে যুক্ত করা কি সঠিক সিদ্ধান্ত ছিল? উত্তরে তিনি বলেন, “আমরা কেউই সরকারের উপদেষ্টা হতে চাইনি। আমরা চেয়েছিলাম জাতীয় সরকার গঠিত হোক। তা হলে ছাত্রদের এই দায়িত্ব নিতে হতো না।”
তিনি আরও দাবি করেন, “যদি অভ্যুত্থানের শক্তি সরকারের ভেতর না থাকত, তাহলে এই সরকার শুরুতেই ভেঙে পড়ত।”
এ সময় উপদেষ্টা পরিষদের কিছু সদস্যের প্রতি আস্থা রেখে প্রতারিত হয়েছেন বলেও মন্তব্য করেন নাহিদ। কারও নাম প্রকাশ না করলেও তিনি বলেন, বিশ্বাসভঙ্গকারীদের নাম তিনি জানেন এবং প্রয়োজনে তা প্রকাশ করবেন।
নাহিদের দাবি, অনেক উপদেষ্টা ইতোমধ্যে "সেফ এক্সিট" বা নিরাপদ প্রস্থানের পরিকল্পনা করে রেখেছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগও স্থাপন করেছেন। তাঁর ভাষায়, “তারা লিয়াঁজো করে রেখেছেন রাজনৈতিক দলের সঙ্গে।”
এ ছাড়া তিনি বলেন, “৫ আগস্ট ক্যান্টনমেন্টে সেজদা দিয়েছেন রাজনৈতিক নেতারা, ছাত্ররা নয়।”
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর, ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। সেই সরকারের উপদেষ্টা পরিষদে ছাত্রদের মধ্য থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে দায়িত্ব পান নাহিদ ইসলাম এবং ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে।
পরবর্তীতে নাহিদ ইসলাম পদত্যাগ করে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ থেকে গঠিত নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) আহ্বায়ক হিসেবে দায়িত্ব নেন। বর্তমানে তিনি সেই পদেই আছেন।
নাহিদের পদত্যাগের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পান আরেক ছাত্র প্রতিনিধি মাহফুজ আলম। এখনো সরকারে রয়েছেন তিনি ও আসিফ মাহমুদ দুই ছাত্র উপদেষ্টা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী