ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
জাপানের নতুন ইতিহাস: প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি
আন্তর্জাতিক ডেস্ক :জাপানের লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতৃত্ব নির্বাচনে কট্টর রক্ষণশীল রাজনীতিবিদ সানায়ে তাকাইচি বিজয়ী হয়েছেন। তার এই জয় জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার পথ সুগম করেছে। শনিবার (৪ অক্টোবর) টোকিওতে অনুষ্ঠিত নির্বাচনে ৬৪ বছর বয়সী প্রাক্তন অর্থনৈতিক নিরাপত্তা মন্ত্রী তাকাইচি হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর কৃষি মন্ত্রী শিনজিরো কোইজুমিকে রানঅফ ভোটে পরাজিত করেন। পার্লামেন্টে এলডিপি বৃহত্তম দল হওয়ায় মধ্য-অক্টোবরের সংসদীয় ভোটে তাকাইচিকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।
এলডিপির সভাপতি পদে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রথম ধাপে কেউ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় রানঅফ ভোটে তাকাইচি প্রথম ধাপে সর্বোচ্চ ১৮৩ ভোটের বিপরীতে দ্বিতীয় সর্বোচ্চ ১৬৪ ভোট পাওয়া কোইজুমিকে ২৯ ভোটের ব্যবধানে পরাজিত করেন। রানঅফে তাকাইচি ১৮৫ ভোট পেয়ে জয় নিশ্চিত করেন। এ ধাপে তিনি তৃতীয়বার দলের প্রধান হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করলেন এবং অবশেষে বিজয়ী হলেন।
উগ্র-রক্ষণশীল মতাদর্শের জন্য পরিচিত তাকাইচি নিজেকে প্রয়াত ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের অনুরাগী হিসেবে পরিচয় দেন। তিনি জাপানের অর্থনৈতিক সংকট মোকাবেলা, জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণ এবং জনসমর্থন পুনরুদ্ধারের ওপর জোর দেবেন। তার এই পদোন্নতি জাপানের রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করেছে এবং আন্তর্জাতিক লিঙ্গ সমতার নিরিখে পিছিয়ে থাকা দেশটিতে প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়া নিশ্চিত করছে।
সম্প্রতি দলের অভ্যন্তরে অস্থিরতা ও খারাপ নির্বাচনি ফলাফলের কারণে বিদায়ী প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার পদত্যাগের পর এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তাকাইচি বলেন, সাম্প্রতিক সময়ে দেশজুড়ে এলডিপি কীসের প্রতিনিধিত্ব করে তা নিয়ে কঠোর সমালোচনা শুনেছি, যা আমাকে এই দায়িত্ব নিতে অনুপ্রাণিত করেছে।
তিনি আরও বলেন, তিনি মানুষের দৈনন্দিন জীবন ও ভবিষ্যতের উদ্বেগ দূর করে তাদের মধ্যে আশা জাগিয়ে তুলতে চান। নির্বাচনের মাধ্যমে তিনি দল ও দেশের জন্য নতুন নেতৃত্ব এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্য ব্যক্ত করেছেন।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক