ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ঢাকায় আসছেন তুরস্কের শীর্ষ কূটনীতিক
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে যোগ দিতে আগামী ৬ অক্টোবর (সোমবার) ঢাকায় আসছেন তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একিন্চি। দুই দিনের সফরে তিনি এখানে অবস্থান করবেন।
আগামী ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে দুই দেশের মধ্যে চতুর্থ দফার ফোরেন অফিস কনসালটেশন (FOC) বা পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক। এতে তুরস্কের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন উপ-পররাষ্ট্রমন্ত্রী একিন্চি, আর বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হবে। আলোচনায় ব্যবসা-বাণিজ্য, প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি খাত ও অবকাঠামো উন্নয়ন ইত্যাদি বিষয় প্রাধান্য পেতে পারে।
এক কর্মকর্তা জানান, পাঁচ বছর পর দুই দেশের মধ্যে এ বৈঠক হতে যাচ্ছে। উভয় পক্ষের মধ্যে আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার দিকগুলো নিয়েও আলোচনা হবে।
ঢাকা সফরকালে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে বৈঠক করবেন।
এছাড়া, তিনি ঢাকায় অবস্থানকালে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও পৃথকভাবে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত