ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
এক ফোনেই কোটিপতি ট্যাক্সিচালক হারুন
ডুয়া ডেস্ক: ভাগ্য বদলের আশায় ২০০৯ সালে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমিয়েছিলেন বাংলাদেশের হারুন সরদার ও নুর নবী সরদার। পেশায় ট্যাক্সিচালক এই প্রবাসীর জীবন চলছিল সাধারণ ছন্দে। তবে হঠাৎ এক ফোন কলেই বদলে যায় সব— জিতে নেন বিগ টিকিট র্যাফেল ড্রয়ের গ্র্যান্ড পুরস্কার, যার পরিমাণ ২০ মিলিয়ন আমিরাতি দিরহাম বা বাংলাদেশি টাকায় প্রায় ৬৬ কোটি ২৯ লাখ টাকা।
আমিরাতের ইংরেজি দৈনিক খালিজ টাইমস জানায়, শুক্রবার (৩ অক্টোবর) অনুষ্ঠিত হয় সেপ্টেম্বর মাসের বিগ টিকিট ড্র। এতে প্রথম পুরস্কার জেতেন শারজাহতে বসবাসরত ৪৪ বছর বয়সী বাংলাদেশি ট্যাক্সিচালক হারুন সরদার। বিজয়ী টিকিট নম্বর ছিল ০৩৫৩৫০, যা তিনি কিনেছিলেন ১৪ সেপ্টেম্বর।
লাইভ অনুষ্ঠানে সঞ্চালক রিচার্ড ও বুচরা ফোনে যখন হারুনকে পুরস্কার জয়ের খবর দেন, তখন তিনি বিশ্বাসই করতে পারেননি। ফোনের অপরপ্রান্তে কেবল বলতে পেরেছিলেন, “আচ্ছা, ঠিক আছে… ঠিক আছে।”
হারুন জানান, তিনি আরও ১০ জন বন্ধুর সঙ্গে মিলে এই টিকিটটি কিনেছিলেন। পুরস্কারের অর্থ সবার সঙ্গে ভাগ করে নেওয়ার পরিকল্পনাও জানিয়েছেন তিনি।
২০০৯ সাল থেকে আমিরাতে থাকা হারুন বলেন, “১৫ বছর ধরে আবুধাবি আমার দ্বিতীয় বাড়ি। প্রতি মাসেই আমি টিকিট কিনতাম— একদিন না একদিন ভাগ্য বদলাবেই, এই বিশ্বাস ছিল আমার।” অবশেষে সেই বিশ্বাসই সত্যি হলো।
অন্যান্য বিজয়ীর্যাফেল ড্রতে আরও চারজন ৫০ হাজার দিরহাম করে জিতেছেন। তাদের মধ্যে আছে ভারতের শিহাব উমাইর, দুবাই প্রবাসী ভারতীয় সিদ্দিক পাম্বলাথ, আবুধাবি প্রবাসী বাংলাদেশি আলি হোসেন আলি ও দুবাই-শারজাহ প্রবাসী পাকিস্তানি আদেল মোহাম্মদ।
‘স্পিন দ্য হুইল’ প্রতিযোগিতায় কাতার প্রবাসী রিয়াজ অংশ নিতে না পারলেও তার মনোনীত প্রতিনিধি আশিক মোত্তম চাকা ঘুরিয়ে জিতে নেন ১ লাখ ৫০ হাজার দিরহাম। ভারতের কেরালার নারী প্রবাসী সুসান রবার্ট জিতেছেন ১ লাখ ১০ হাজার দিরহাম। এছাড়া আবুধাবি প্রবাসী আলিমুদ্দিন সোনজা জিতেছেন ৮৫ হাজার দিরহাম এবং আল-আইন প্রবাসী বাংলাদেশি জাজরুল ইসলাম ফকির আহমেদও পুরস্কার জিতেছেন।
এছাড়া শারজাহ প্রবাসী আরেক বাংলাদেশি মোহাম্মদ সাইফুল ইসলাম আহমদ নবী একই ড্রতে একটি রেঞ্জ রোভার ভেলার গাড়ি জিতেছেন।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত