ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
শেষ শ্রদ্ধায় সিক্ত আহমদ রফিক
নিজস্ব প্রতিবেদক: ভাষাসংগ্রামী, লেখক ও ইতিহাসবিদ আহমদ রফিকের মরদেহে শেষ শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ।
শনিবার (অক্টোবর) সকাল ১১টার দিকে মরদেহটি শহীদ মিনারে নেওয়া হলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানান।
মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়ার খবর আগেই জানানো হয়েছিল। তার আগেই মানুষ ফুল হাতে এসে দাঁড়িয়ে ছিলেন। মরদেহবাহী অ্যাম্বুলেন্স পৌঁছালে উপস্থিত জনতা একে একে ঘিরে ধরে সারিবদ্ধভাবে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা শেষে আহমদ রফিকের মরদেহ তার শেষ ইচ্ছা অনুযায়ী বারডেম হাসপাতালে দান করা হবে। আহমদ রফিক ফাউন্ডেশন জানিয়েছে, কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর মরদেহ শোকযাত্রার মাধ্যমে ইব্রাহিম মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হবে। এখানে মেডিকেল শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও গবেষণার জন্য তার দেহ ব্যবহার করা হবে।
আহমদ রফিক বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১০টা ১২ মিনিটে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ক্রনিক কিডনি ফেলিওর, আলঝেইমার্স, পারকিনসন্স, ইলেক্ট্রোলাইটস ইমব্যালেন্স, বেডশোর এবং ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন।
নিউ ইস্কাটনের গাউসনগরের একটি ভাড়া বাসায় একাই বসবাস করা এই ভাষাসৈনিক ১৯২৯ সালের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন। ২০০৬ সালে তিনি স্ত্রীকে হারান এবং তিনি নিঃসন্তান ছিলেন। ব্যক্তিগত সংগ্রহে বিপুলসংখ্যক বই থাকলেও অন্যান্য উল্লেখযোগ্য সম্পদ ছিল না।
ভাষা আন্দোলনের অন্যতম প্রাবন্ধিক ও ইতিহাসবিদ আহমদ রফিক শতাধিক গ্রন্থ রচনা ও সম্পাদনা করেছেন। তিনি একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কারসহ বহু সম্মাননা অর্জন করেছেন। দুই বাংলায় রবীন্দ্রচর্চায় তার অবদান অনন্য; কলকাতার টেগর রিসার্চ ইনস্টিটিউট থেকে তাকে ‘রবীন্দ্রতত্ত্বাচার্য’ উপাধি প্রদান করা হয়েছিল।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে