ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ইসরায়েলি সম্পৃক্ততার অভিযোগে ইরানে ছয়জনের মৃ'ত্যুদণ্ড
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে ছয়জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে দেশটির খুজেস্তান প্রদেশে এ শাস্তি কার্যকর করা হয়।
খবর দিয়েছে ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ।
সংস্থাটি জানায়, মৃত্যুদণ্ডপ্রাপ্তরা একটি বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠনের সদস্য ছিলেন। তারা খুজেস্তান অঞ্চলে একাধিক সশস্ত্র হামলা, বোমা বিস্ফোরণ এবং নাশকতার ঘটনায় জড়িত ছিলেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, অভিযুক্তরা স্বীকার করেছেন যে তারা বোমা তৈরি ও পুঁতে রাখা, খোররামশাহরে একটি গ্যাস স্টেশনে বিস্ফোরণ ঘটানো, ব্যাংকে সশস্ত্র হামলা, সামরিক কেন্দ্রে গ্রেনেড নিক্ষেপ এবং মসজিদে গুলি চালানোর মতো কর্মকাণ্ডের পরিকল্পনা ও বাস্তবায়নে যুক্ত ছিলেন।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা ঘোষণার পর ফিলিস্তিনি সংগঠন হামাস তাদের অবস্থান জানায়। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, হামাস গাজা উপত্যকার প্রশাসনিক দায়িত্ব ফিলিস্তিনি টেকনোক্র্যাটদের হাতে তুলে দিতে এবং সব ইসরায়েলি বন্দিকে মুক্তি দিতে রাজি হয়েছে।
তবে সংগঠনটি নিরস্ত্রীকরণের বিষয়ে কোনো মন্তব্য করেনি। হামাস জানিয়েছে, তারা মধ্যস্থতাকারীদের মাধ্যমে দ্রুত শান্তি আলোচনায় যেতে আগ্রহী।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ