ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের বিমান হামলা, নি'হত চার
আন্তর্জাতিক ডেস্ক: ক্যারিবীয় সাগরে ভেনেজুয়েলার উপকূল সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় আরও একটি নৌযানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে অন্তত চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানান, নৌকাটি মাদক বহন করছিল এবং তার নির্দেশেই হামলাটি পরিচালিত হয়। শুক্রবার সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি হামলার একটি ভিডিও প্রকাশ করেন।
ভিডিও ফুটেজে দেখা যায়— ঢেউয়ের ওপর দ্রুতগতিতে ছুটে চলা একটি ছোট নৌকা মুহূর্তেই বিমান হামলায় আগুনে পুড়ে যায়। হেগসেথ দাবি করেন, নিহত চারজন মাদক সন্ত্রাসী ছিলেন, যারা যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ মাদক পাঠানোর চেষ্টা করছিলেন।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো নিশ্চিত করেছে যে নৌকাটি ‘পরিচিত মাদকপাচার রুটে’ চলছিল। যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্রের জনগণের ওপর এই ধরনের আক্রমণ বন্ধ না হয়, আমাদের অভিযান অব্যাহত থাকবে, বলেও জানান তিনি।
এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, নৌকাটিতে থাকা মাদকের পরিমাণ “২৫ থেকে ৫০ হাজার মানুষকে হত্যার মতো” ছিল।
তবে আইন বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের বিমান হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। তাদের মতে, যুদ্ধক্ষেত্রের বাইরে লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ। জাতিসংঘ সনদ অনুযায়ী, কোনো রাষ্ট্র কেবল ‘সশস্ত্র আক্রমণের’ জবাবে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারে, যা মাদক পাচারের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
অন্যদিকে, হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট বলেছেন, এই হামলাগুলো প্রেসিডেন্টের ‘সেনাপতি হিসেবে সাংবিধানিক কর্তৃত্বের’ মধ্যেই পড়ে। তার দাবি, প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় সরাসরি এসব হামলার নির্দেশ দিয়েছেন।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক