ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
উত্তাল নোয়াখালী: আন্দোলনে সর্বস্তরের মানুষ
নিজস্ব প্রতিবেদ: ত্রিপুরার ভগ্নাংশ কুমিল্লার সঙ্গে নয়, স্বনামের ভিত্তিতেই নোয়াখালীকে স্বতন্ত্র বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল হয়ে উঠেছে বৃহত্তর নোয়াখালী। শুক্রবার (৩ অক্টোবর) বাদ জুমা জেলার মাইজদীর বড় মসজিদ সড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। প্রধান সড়কে প্রবেশ করার পর দলে দলে মানুষ এতে যোগ দিতে থাকেন। মুহূর্তেই আন্দোলনটি গণআন্দোলনের রূপ নেয়।
বিক্ষোভে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বুদ্ধিজীবী, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক ছাড়াও নানা রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারাও এতে যোগ দেন। তারা নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনীসহ আশপাশের জেলা নিয়ে একটি স্বতন্ত্র বিভাগ ঘোষণার দাবি জানান।
শহরজুড়ে বিক্ষোভ শেষে নোয়াখালী সুপার মার্কেটের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম নোয়াখালী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও মডেল নোয়াখালী ইউনিয়ন পরিষদের মাওলানা ইয়াছিন আরাফাত, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, বৃহত্তর নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সভাপতি সাইফুর রহমান রাসেল, নোবিপ্রবি শিক্ষার্থী মেহেদী হাসান সীমান্ত ও তুষারসহ অনেকে।
বক্তারা বলেন, নোয়াখালী একটি ২০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী জেলা। ধনে, মনে, জনে, ইতিহাস, ঐতিহ্য ও অর্থনৈতিক উন্নয়নে সমৃদ্ধ এই জেলা জাতীয় অর্থনীতির প্রায় ৩৫ ভাগ নিয়ন্ত্রণ করে। প্রবাসী অধ্যুষিত এই জেলার রেমিট্যান্সেই দেশের অর্থনীতির বড় অংশ সচল থাকে। তাই বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের জেলা নোয়াখালীই নবম প্রশাসনিক বিভাগের যোগ্য দাবিদার।
তারা অভিযোগ করেন, নোয়াখালীকে বিভাগ না করার ষড়যন্ত্র চলছে। বক্তাদের হুঁশিয়ারি, নোয়াখালীর মানুষ কোনো ষড়যন্ত্র মেনে নেবে না। তারা বলেন, ঢাকা থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরের কুমিল্লা নয়, বরং ১৬০ কিলোমিটার দূরত্বের হলেও স্বয়ংসম্পূর্ণ জেলা নোয়াখালীকেই বিভাগ করতে হবে। জনগণের মতামত বা গণশুনানি ছাড়া কুমিল্লার সঙ্গে নোয়াখালীকে সংযুক্ত করলে নোয়াখালীবাসী তা মেনে নেবে না। প্রয়োজনে আমরা চট্টগ্রামের সঙ্গেই থাকতে রাজি, কিন্তু কুমিল্লার সঙ্গে নয়।
বক্তারা আরও জানান, যদি নোয়াখালীকে নিয়ে কোনো চক্রান্ত হয়, তরুণ প্রজন্মের নেতৃত্বে সর্বস্তরের মানুষ কঠোর আন্দোলনে নামবে। বিভাগ বাস্তবায়ন ছাড়া আমরা ঘরে ফিরব না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- টাইমস হায়ার ও কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির জয়জয়কার
- ডিএসইতে রেকর্ড উত্থান, বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে প্রত্যাশা