ঢাকা, রবিবার, ৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২
‘মূল সংস্কারগুলোতে আপত্তি জানিয়েছে বিএনপি’
নিজস্ব প্রতিবেদক: প্রস্তাবিত সংস্কারের অধিকাংশ বিষয়ে বিএনপি আপত্তি (নোট অব ডিসেন্ট) জানিয়েছে। তবে বিএনপি আপত্তি দিলেই এসব সংস্কার বাতিল হবে এমন নয়।
শুক্রবার (৩ অক্টোবর) রাতে ঠাকুরগাঁও শহরের আর্ট গ্যালারির জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, সবচেয়ে কার্যকর সমাধান হচ্ছে গণপরিষদ নির্বাচন। নতুন সংবিধান রচনা করে সেখানে সংস্কার প্রস্তাব অন্তর্ভুক্ত করা হবে। এনসিপির পক্ষ থেকে আমরা গণপরিষদ নির্বাচনের দাবিই তুলছি।
নির্বাচনী প্রতীক প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন একটি পক্ষের প্রভাবে এনসিপিকে শাপলা প্রতীক বরাদ্দ দিচ্ছে না। অথচ আইনগতভাবে এর কোনো বাধা নেই। তিনি প্রশ্ন তোলেন, স্বাধীন দেশে একটি স্বাধীন প্রতিষ্ঠান কীভাবে এ ধরনের স্বেচ্ছাচারিতা করতে পারে?
তিনি আরও বলেন, যদি কমিশন অল্প চাপেই নতিস্বীকার করে, তাহলে তারা কীভাবে সারাদেশে নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করবে? আমরা শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নিতে চাই। কমিশন অনিয়ম করলে আমরা আইনগত ও রাজনৈতিকভাবে এর মোকাবিলা করব।
নির্বাচন ব্যবস্থায় পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি নিয়ে তিনি বলেন, ইসলামপন্থী দলগুলো এ বিষয়ে আন্দোলন করলেও এনসিপির অবস্থান আলাদা। এখন শুধু উচ্চ কক্ষে পিআর পদ্ধতি প্রাসঙ্গিক, নিম্ন কক্ষে এ পদ্ধতির প্রয়োজন নেই।
প্রশাসনের দলীয়করণ প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ আমলে আইন-শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থায় রাজনৈতিকভাবে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে অনেকে দলীয় প্রভাব বিস্তার করছে, তথ্য পাচার করছে এবং রাজনৈতিক সুবিধা দেওয়ার প্রতিযোগিতায় নেমেছে। তিনি বলেন, ডিসি, এসপি, ইউএনও, ওসি এসব গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কর্মকর্তাদের মধ্যে পেশাদারিত্বের ঘাটতি স্পষ্ট হয়ে উঠেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: কবে, কখন, কোথায়-জানুন সময়সূচি
- উৎপাদন বন্ধ থাকায় ‘জেড’ ক্যাটাগরিতে নামল তালিকাভুক্ত কোম্পানি
- বাংলাদেশ বনাম চীন ফুটবল ম্যাচ: জেনে নিন ফলাফল
- জ্বালানি তেলের নতুন মূল্য তালিকা প্রকাশ করল সরকার
- বিক্রিতে ধস, অথচ শেয়ার দরে উল্লম্ফন: জি কিউ বলপেনের রহস্য কী?
- ইরানে স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা; নিহতের সংখ্যা বেড়ে ১০৮
- শিক্ষকরা ফেব্রুয়ারির বেতন বেতন পাবেন কবে, জানাল মাউশি
- আতঙ্ক কাটিয়ে ঘুরে দাঁড়াল ডিএসই, সূচকের বড় লাফ
- দুবাই বিমানবন্দরে আটকা অভিনেত্রী, মোদির কাছে বাঁচার আকুতি
- ২৭ মার্কিন ঘাঁটিতে ইরানের বিধ্বংসী হামলা
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বাংলাদেশ বনাম চীন: আজকের ম্যাচ লাইভ দেখার সহজ উপায়
- সামরিক চাপে ইরান এখন সমঝোতায় আসতে বাধ্য হবে: ট্রাম্প