ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
গাজায় পৌঁছাতে রওনা হলো আরও ১১টি মানবিক জাহাজ
আন্তর্জাতিক ডেস্ক :ভূমধ্যসাগরীয় অবরুদ্ধ ভূখণ্ড গাজার ২৪ লাখ মানুষের জন্য মানবিক সহায়তা নিয়ে ইসরায়েলি অবরোধ ভাঙতে নতুন করে যাত্রা শুরু করেছে আরও ১১টি জাহাজের বহর। আন্তর্জাতিক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) জানিয়েছে, এই বহরে প্রায় ১০০ জন মানবাধিকারকর্মী ও যাত্রী রয়েছেন। এদের মধ্যে রয়েছেন বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী ও অধিকারকর্মী শহিদুল আলম।
২০০৮ সাল থেকে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন গাজায় মানবিক সহায়তা পাঠানো এবং অবরুদ্ধ ফিলিস্তিনিদের দুর্দশা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে একাধিক মিশন পরিচালনা করে আসছে।
এফএফসির এক বিবৃতিতে জানানো হয়েছে, নতুন বহরের যাত্রা শুরু হয় ২৫ সেপ্টেম্বর ইতালির অটরান্টো বন্দর থেকে, যখন ইতালীয় ও ফরাসি পতাকাবাহী দুটি জাহাজ প্রথমে রওনা দেয়। এরপর ৩০ সেপ্টেম্বর ‘কনসায়েন্স’ নামে আরও একটি জাহাজ তাদের সঙ্গে যুক্ত হয়। শিগগিরই ‘থাউজ্যান্ড ম্যাডলিনস টু গাজা’ নামের আটটি ছোট নৌযানের বহরও এতে যোগ দেবে। ফলে মোট ১১টি জাহাজ একত্রে গাজা অভিমুখে যাত্রা করবে।
এই বহরের অন্যতম জাহাজ ‘কনসায়েন্স’-এ আছেন শহিদুল আলম। আজ শুক্রবার (৩ অক্টোবর) ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি জানান, ‘কনসায়েন্স’ বহরের সবচেয়ে বড় জাহাজ এবং তাদের সঙ্গে আটটি ছোট নৌযান যুক্ত হবে। তিনি আরও বলেন, “আমরা এখন ফিলিস্তিনি টাইম জোনে প্রবেশ করেছি।”
প্রায় ১৮ বছর ধরে ইসরায়েল গাজা ভূখণ্ড অবরুদ্ধ করে রেখেছে। গত দুই বছর ধরে সামরিক আগ্রাসনের পাশাপাশি আরোপ করা হয়েছে সর্বাত্মক অবরোধ। এর ফলে গাজার ২৪ লাখ মানুষের জীবন আজ বিপর্যস্ত, দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট ও দুর্ভিক্ষের আশঙ্কা।
এর আগে, গাজামুখী মানবিক বহরে একাধিকবার বাধা দিয়েছে ইসরায়েল। গত মাসের শুরুর দিকে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামে একটি বহর রওনা হলেও ইসরায়েলি নৌবাহিনী ৪৪টি জাহাজ আটক করে এবং ৫০০ জনের বেশি কর্মীকে গ্রেপ্তার করে। অতীতেও গাজামুখী জাহাজে হামলা চালিয়ে যাত্রীদের বহিষ্কার ও পণ্য জব্দ করেছে ইসরায়েল।
এই প্রেক্ষাপটে, ফ্রিডম ফ্লোটিলার নতুন এই বহরকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে দৃষ্টি নিবদ্ধ হয়েছে। এখন দেখার বিষয়—এই বহর গাজায় পৌঁছাতে পারে কি না, নাকি আগের মতোই ইসরায়েলি বাধার মুখে পড়তে হয়।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস