ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
ক্যালিফোর্নিয়ায় তেল শোধনাগারে আ'গুন
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এল সেগুন্দো শহরে অবস্থিত শেভরন তেল শোধনাগারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) স্থানীয় সময় রাত ৯টা ৩০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়ায় আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের সময় আকাশে বিশাল আগুনের শিখা দেখা গেছে এবং বিকট শব্দ দীর্ঘ সময় ধরে শোনা গেছে। প্রথম দিকে আগুনের তীব্রতা অনেক বেশি থাকলেও, ঘণ্টাখানেকের মধ্যে তা কিছুটা কমে আসে।
এল সেগুন্দো শহরের কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের কারণে জনগণের জন্য কোনো তাৎক্ষণিক হুমকি নেই। শোধনাগারের সব কর্মী নিরাপদে আছেন। তবে উত্তর ম্যানহাটন বিচ এলাকায় রাত ২টা পর্যন্ত ‘শেল্টার-ইন-প্লেস’ নির্দেশনা জারি করা হয়েছিল।
লস অ্যাঞ্জেলেস কাউন্টি সুপারভাইজর হলি মিচেল জানিয়েছেন, রাত ১০টা ৩০ মিনিট নাগাদ আগুন প্রায় পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া এলাকার বাতাসের মান পর্যবেক্ষণ করা হচ্ছে এবং স্থানীয়দের অপ্রয়োজনে বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
শেভরনের নিজস্ব অগ্নিনির্বাপণ ইউনিট এবং আঞ্চলিক ইউনিট যৌথভাবে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা