ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
বাধার পরেও গাজার দিকে এগোচ্ছে ‘ম্যারিনেট’
আন্তর্জাতিক ডেস্ক: গাজার অবরোধ ভাঙতে যাত্রা করা মানবিক সহায়তার বহর প্রায় সম্পূর্ণভাবে থামিয়ে দিয়েছে ইসরায়েলি নৌবাহিনী। প্রায় ৪৪টি নৌযানের মধ্যে ৪৩টিই আটক করা হয়েছে এবং শত শত কর্মীকে হেফাজতে নেওয়া হয়েছে। তবে ‘ম্যারিনেট’ নামের পোল্যান্ড পতাকাবাহী একটি নৌকা এখনো গাজার দিকে অগ্রসর হচ্ছে।
অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন ক্যামেরন বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) গভীর রাতে আয়োজকদের সঙ্গে ভিডিও কলে জানান, ইঞ্জিন সমস্যার কারণে ‘ম্যারিনেট’ মূল বহর থেকে পিছিয়ে পড়েছিল। বর্তমানে নৌকাটি আবার গাজার পথে অগ্রসর হচ্ছে। তার ভাষায়— “আমাদের সঙ্গে কয়েকজন সাহসী তুর্কি আছেন, আছেন একজন ওমানি নারীও। আমরা যাত্রা চালিয়ে যাচ্ছি।
শুক্রবার ভোরে প্রকাশিত লাইভ ভিডিও ফুটেজে দেখা গেছে, আন্তর্জাতিক জলসীমায় ভেসে চলেছে নৌকাটি। জিও ট্র্যাকার অনুযায়ী, জাহাজটি বর্তমানে গাজার উপকূল থেকে প্রায় ৪৩ নটিক্যাল মাইল (প্রায় ৮০ কিমি) দূরে অবস্থান করছে।
অন্যদিকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, যুদ্ধক্ষেত্রে প্রবেশ কিংবা অবরোধ ভাঙার চেষ্টা করা হলে ‘ম্যারিনেটকেও’ আটক করা হবে।
এর আগে বুধবার থেকে শুরু করে ইসরায়েলি বাহিনী প্রায় ৫০০ মানবাধিকারকর্মীকে আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন আন্তর্জাতিকভাবে পরিচিত জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ, বার্সেলোনার সাবেক মেয়র আডা কোলাউ এবং ইউরোপীয় সংসদ সদস্য রিমা হাসান।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)