ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
ঢাকাকে 'সলিডারিটি হাব' বানানোর দাবি ডাকসুর জিএস ফরহাদের
নিজস্ব প্রতিবেদক: ডাকসুর জিএস ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি এস এম ফরহাদ ঢাকাকে 'সলিডারিটি (সংহতি) হাব' বানানোর জন্য বাংলাদেশ সরকারের প্রতি দাবি জানিয়েছেন। তিনি বলেন, যেখানেই জুলুম বা টর্চারের ঘটনা ঘটুক না কেন, ঢাকা যেন সংহতির কেন্দ্র হয়ে ওঠে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে শাহবাগে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ ও গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সঙ্গে সংহতি জানাতে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। মিছিলটি সায়েন্সল্যাব মোড় থেকে শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়।
ফরহাদ ফ্লোটিলার অভিযাত্রীদের সাহসিকতাকে স্বাগত জানিয়ে বলেন, শুধু সহযোগিতা পাঠিয়ে বা সাংস্কৃতিক কর্মী পাঠালেই ফিলিস্তিনবাসীর সমস্যার স্থায়ী সমাধান হবে না। তিনি উল্লেখ করেন, এর আগেও বহু ত্রাণ সহযোগিতা ও আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু গাজাবাসী মুক্তি পায়নি এবং আবারও নিহত, শহীদ ও টর্চারের শিকার হয়েছে। বর্তমানে গাজাবাসী এমন এক কঠিন পরিস্থিতির মুখোমুখি, যেখানে কোনো ধরনের সহযোগিতা পাচ্ছে না।
তিনি প্রকাশিত হিসাব অনুযায়ী জানান, গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ৬৬ হাজার ৬৫ জন শহীদ হয়েছেন, যার মধ্যে ২০ হাজারই শিশু। সংবাদ সংগ্রহ করতে গিয়ে ৩৬৫ জন সংবাদকর্মীও শহীদ হয়েছেন।
ফরহাদ ট্রাম্পের ২০ দফা প্রস্তাবের নিন্দা জানিয়ে বলেন, ইরাকে গণহত্যার অন্যতম দায়ী টনি ব্লেয়ারকে গাজার প্রশাসক হিসেবে প্রস্তাব করা একটি ঘৃণ্য বিষয়। তিনি বাংলাদেশ সরকারকে এই প্রস্তাবের নিন্দা জানানোর আহ্বান জানান।
ডাকসুর জিএস আরও জানান, কয়েকদিন আগে বাংলাদেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের তিন শতাধিক শিক্ষার্থীর আসার কথা ছিল, যা কূটনৈতিক কারণে বাতিল করা হয়েছে। তিনি এই ঘটনার নিন্দা জানিয়ে কারা এর পেছনে বাধা তৈরি করেছে তা খতিয়ে দেখার দাবি জানান। বিক্ষোভ মিছিলে শিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক সিবগাতুল্লাহসহ কেন্দ্রীয় ও বিভিন্ন শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের