ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
বান্দরবানের ঘুমধুম সীমান্তে সীমান্তে রেড অ্যালার্ট জারি
নিজস্ব প্রতিবেদক: বান্দরবানের ঘুমধুম সীমান্তে চোরাচালান ও নিরাপত্তার স্বার্থে রেড অ্যালার্ট ঘোষণা করা হয়েছে। জেলা প্রশাসক শামীম আরা রিনি জানিয়েছেন, বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল থেকে এই সতর্ক অবস্থান কার্যকর হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মিয়ানমারের অভ্যন্তরে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সশস্ত্র সংঘাত চলমান। এতে দেশটির বেশিরভাগ সীমান্তবর্তী এলাকা স্বাধীনতাকামী আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে গেছে। আরাকান আর্মির এই অবস্থানের কারণে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় মাদক ও বিভিন্ন প্রকার চোরাচালানের কার্যক্রম বেড়েছে বলে অভিযোগ রয়েছে। তাদের উগ্রতার প্রভাবে ঘুমধুম এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হওয়ায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, সীমান্তে আইনশৃঙ্খলা অবনতির সম্ভাবনা দেখা দিলে প্রায়শই সতর্কতার জন্য এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়। সীমান্তরক্ষা বাহিনী ইতিমধ্যেই কয়েকদিন ধরে সতর্ক অবস্থানে রয়েছে। তবে এ বিষয়ে কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)