ঢাকা, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩
বিমানবন্দরে অপ্রীতিকর ঘটনার দায় নিল এনসিপি
নিজস্ব প্রতিবেদক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এনসিপি নেতাকর্মীদের অনাকাঙ্ক্ষিত আচরণের ঘটনায় দলটির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) এক বিবৃতিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানায়, বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে দেখছে এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেলের সদস্য খান মুহাম্মদ মুরসালীন স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় দক্ষিণ এশিয়ার নানা দেশে ‘বাংলা বসন্ত’ ছড়িয়ে পড়ছে। একইসঙ্গে আফ্রিকার কয়েকটি দেশেও জেন-জিদের দুর্নীতির বিরুদ্ধে এবং সামাজিক বৈষম্যের বিপক্ষে আন্দোলন চোখে পড়ছে, যা বৈশ্বিক রাজনীতিতে এক নতুন বার্তা দিচ্ছে।
বিবৃতিতে আরও জানানো হয়, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। সেখানে তারা বিশ্ব ফোরামগুলোতে ‘বাংলা বসন্তের’ রাজনৈতিক দর্শন ও জেন-জিদের উদ্ভব নিয়ে মতবিনিময় করেন।
বৃহস্পতিবার সকালে তারা দেশে ফেরার পর বিমানবন্দরে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে গ্লোবাল লিডারশিপের প্রেক্ষাপটে এনসিপির অর্জন, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরার কথা ছিল। তবে ওই সময় বিমানবন্দরের বাইরে বিএনপির এক নেতা ব্রিফিং করছিলেন। সেই মুহূর্তে উপস্থিত এনসিপি নেতাকর্মীরা স্লোগান দিতে শুরু করেন। এ সময় এক সাংবাদিক তাদের থামতে অনুরোধ করলে কথাকাটাকাটি এবং হাতাহাতির অভিযোগ উঠে এনসিপি নেতাকর্মীদের বিরুদ্ধে।
বিষয়টি দুঃখজনক ও নিন্দনীয় উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, এনসিপি সাংবাদিকদের সব সময় সহযোগী মনে করে এবং এই সম্পর্ক নষ্ট হোক, তা দলটি কখনোই চায় না। দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে প্রমাণসাপেক্ষে তাদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে দল আরও সতর্ক থাকবে।
সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিবৃতিতে বলা হয়, ‘গণঅভ্যুত্থান পরবর্তী সময় থেকে আপনারা যেভাবে আমাদের পাশে ছিলেন, আমরা তার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আমাদের পথচলায় সাংবাদিক ভাই ও বোনেরা সহযাত্রী। এই সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলেই আমরা বিশ্বাস করি।’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ২য় ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলা চলছে: ব্যাটিংয়ে টাইগাররা-দেখুন সরাসরি
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের রোমাঞ্চকর খেলাটি শেষ-দেখুন ফলাফল
- সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন শুরু
- ফের ভূমিকম্পে কাঁপল দেশ
- শীর্ষ ১০ ইহুদিবিদ্বেষী প্রভাবশালীদের তালিকা প্রকাশ করল ইসরাইল
- সময় কমিয়ে এইচএসসি পরীক্ষার নতুন সিদ্ধান্ত
- রেকর্ড মুনাফা করে ডিভিডেন্ডে চমক দেখাল ইস্টার্ন ব্যাংক
- কপার টি: নিরাপদ ও দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি
- এক মাসেও অফিস মেলেনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের
- ঢাবির ক্ষণিকা বাস দু/র্ঘটনায় আ/হত ৮ শিক্ষার্থী
- ৮,০০০ টাকা করে বৃত্তি দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- শিরীন সুলতানা ও নিলোফার মনিকে ঢাবি অ্যালামনাই’র অভিনন্দন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৯ এপ্রিল)