ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বিএনপির সবাই রেড সিগন্যালে
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বলেছেন, এখন পর্যন্ত কেউই বিএনপির প্রার্থী হিসেবে “গ্রিন সিগন্যাল” পাননি। প্রার্থী মনোনয়নের সিদ্ধান্ত একমাত্র দলের হাইকমান্ডই নেবে।
বুধবার (১ অক্টোবর) বিকেলে যুক্তরাজ্য থেকে সিলেটে ফিরে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, "অনেকে নিজেদের প্রার্থী ঘোষণা দিচ্ছেন, কেউ কেউ বলছেন গ্রিন সিগন্যাল পেয়েছেন কিন্তু বাস্তবে সবাই এখনো রেড সিগন্যালে আছেন।"
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং শেখ হাসিনাকে নিয়ে বিএনপির প্রধান উপদেষ্টার দেওয়া বক্তব্যের বিষয়ে এম এ মালিক বলেন, “সেটা ছিল কূটনৈতিক বক্তব্য।”
তিনি আরও বলেন, “গত ১৫ বছরে আওয়ামী লীগ যা করেছে, তা মানুষ ভোলেনি। মানুষ এখন আর আওয়ামী লীগকে চায় না। পরিবর্তন অনিবার্য।”
নির্বাচন নিয়ে প্রশ্নের জবাবে এম এ মালিক বলেন, “আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তারেক রহমান যেকোনো সময় দেশে ফিরবেন, কবে ফিরবেন, সেটি শিগগিরই জানানো হবে।”
বিএনপির এই নেতা গত সোমবার (২৯ সেপ্টেম্বর) যুক্তরাজ্য থেকে ঢাকায় পৌঁছালে দলীয় নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন, ও ফুল দিয়ে তাকে অভ্যর্থনা জানান।
তরুণ ভোটারদের প্রসঙ্গে তিনি বলেন, “তরুণদের অংশগ্রহণ এবার নির্বাচনে বড় পরিবর্তন আনবে। শহর থেকে গ্রাম সর্বত্র ভোটের উৎসব ছড়িয়ে পড়বে।”
প্রসঙ্গত, গত ৬ মে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা শেষে লন্ডন সফর শেষে সস্ত্রীক দেশে আসেন এম এ মালিক। পরে ৩ আগস্ট ফের যুক্তরাজ্যে ফিরে যান তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল