ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
৪ অক্টোবর থেকে ইলিশ সংরক্ষণ অভিযান
নিজস্ব প্রতিবেদক :জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষার জন্য আগামী ৪ অক্টোবর শনিবার মধ্যরাত থেকে ২৫ অক্টোবর মধ্যরাত পর্যন্ত ২২ দিন লক্ষ্মীপুরের মেঘনা নদীতে সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এই সময় জেলেদের প্রতি ২৫ কেজি করে ভিজিএফের চাল দেওয়া হবে।
জেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, নিষেধাজ্ঞা কার্যকর করতে মৎস্য বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ ও কোস্টগার্ড যৌথভাবে প্রতিদিন নদীতে অভিযান পরিচালনা করবে। যারা আইন অমান্য করে নদীতে মাছ ধরার চেষ্টা করবেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গত বছরের অভিযান সফল হওয়ায় মাছের উৎপাদন বৃদ্ধি পেয়েছিল এবং এবারও অভিযান সফল হলে ইলিশের উৎপাদন আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
লক্ষ্মীপুর জেলায় মোট ৫২ হাজার জেলে রয়েছেন, যাদের মধ্যে ৪৩ হাজার ৩০০ নিবন্ধিত। তারা মেঘনা নদীতে মাছ শিকারের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। নিষেধাজ্ঞা কার্যকর থাকাকালীন রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত ১০০ কিলোমিটার মেঘনা নদীকে ইলিশের অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়েছে। এই এলাকায় ইলিশ সংরক্ষণ, আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও মজুদকরণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।
জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ জেলেদের সচেতন করতে নদী ও উপকূলীয় এলাকায় মাইকিং, পোস্টারিং ও অন্যান্য প্রচারণা চালাচ্ছে। জেলা প্রশাসক রাজিব কুমার সরকার জানিয়েছেন, বরাদ্ধকৃত ভিজিএফের চাল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে জেলেদের মধ্যে বিতরণ করা হবে এবং প্রত্যেক জেলেকে ২৫ কেজি চাল নিশ্চিতভাবে দেওয়া হবে। এবারের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ২৮ হাজার ৫০০ টন ইলিশ উৎপাদন।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক