ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
ফেনীতে বাস দুর্ঘটনায় প্রাণ গেল তিন জনের
নিজস্ব প্রতিবেদক: নীর দাগনভুঞা উপজেলার সিলোনিয়া বাজার এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তিনজনের প্রাণহানি ঘটেছে, আহত অন্তত আটজন।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ১০টার দিকে সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দোকানে ঢুকে গেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি দ্রুতগতিতে আসার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে দোকানে ঢুকে যায়।
এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং আহত হন অন্তত ৮ জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নেওয়ার পর ৩ জনকে কর্মরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন- দাগনভূঞার খুশিপুর গ্রামের শহীদুল্লাহর স্ত্রী শামিমারা বেগম (৫০) ও একই উপজেলার দক্ষিণ জায়লস্কর এর আব্দুল মতিনের ছেলে মো. শ্রাবণ (২০)-সহ অজ্ঞাত (২০) আরো একজন।
আহতরা হলেন- জান্নাত আক্তার বৃষ্টি (১৪), তামিম (১৩), আফিয়া (১০), আব্দুল্লাহ (১৮ মাস), খোদেজা (৩০)। তারা ফেনী সদর হাসপাতালে ভর্তি নিয়ে চিকিৎসা নিচ্ছেন। অপরদিকে আশঙ্কাজনক হওয়ায় মিষ্টি (১৪), নাফসি (২৬) এবং সাহাব উদ্দিনকে (৫৫) উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম মেডিক্যাল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
দাগনভুঞা থানার ওসি ওয়াহিদ পারভেজ সিলোনিয়া বাজারের পাশে যাত্রীবাহী সুগন্ধা পরিবহনের দুঘর্টনায় ৩ জন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
একে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা