ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
মেঘনা নদীতে ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ
নিজস্ব প্রতিবেদক: সরকার জাটকা সংরক্ষণ ও মা ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মেঘনা নদীতে আগামী ২২ দিনের জন্য সম্পূর্ণ মাছধরা নিষিদ্ধ করেছে। শনিবার (৪ অক্টোবর) মধ্যরাত থেকে শুরু হয়ে ২৫ অক্টোবর মধ্যরাত পর্যন্ত এই নিষেধাজ্ঞা চলবে। লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার এলাকা ইলিশের অভয়াশ্রম হিসেবে ঘোষিত হয়েছে।
নিষেধাজ্ঞার সময় ইলিশ আহরণ, সংরক্ষণ, পরিবহন, বাজারজাতকরণ এবং মজুতকরণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। জেলা মৎস্য অফিস জানিয়েছে, লক্ষ্মীপুর জেলায় মোট ৫২ হাজার জেলে রয়েছে, যার মধ্যে ৪৩ হাজার ৩০০ জন নিবন্ধিত। প্রতিটি নিবন্ধিত জেলেকে ২২ দিনের জন্য ২৫ কেজি করে ভিজিএফ চাল দেওয়া হবে।
জেলেরা আশা করছে বরাদ্দকৃত চাল সময়মতো এবং সঠিকভাবে বিতরণ করা হবে। মজুচৌধুরীরহাট ঘাট এলাকার জেলে কালাম মাঝি বলেন, “আমরা সরকারের আইন মানতে প্রস্তুত, তবে পুনর্বাসনের জন্য চাল যেন সঠিক সময়ে এবং প্রত্যেক জেলেকে পৌঁছে দেওয়া হয়।”
নিষেধাজ্ঞা কার্যকর করতে মৎস্য বিভাগ, উপজেলা ও জেলা প্রশাসন, পুলিশ এবং কোস্ট গার্ড সমন্বয়ে প্রতিদিন নদীতে অভিযান চালাবে। জেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, গত বছরের সফল অভিযান ইলিশের উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হয়েছে। এবার উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৮,৫০০ মেট্রিক টন। আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসক রাজিব কুমার সরকার জানান, ভিজিএফ চাল বিতরণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ বাদ যাবে না; প্রত্যেক নিবন্ধিত জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়া হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা বা আটক করা হবে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক