ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
এনসিপির সংবাদ সম্মেলন বর্জন করলেন গণমাধ্যমকর্মীরা
নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ সম্মেলনে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের হাতে লাঞ্ছনার শিকার হয়েছেন গণমাধ্যমকর্মীরা। এ ঘটনার প্রতিবাদে সাংবাদিকরা এনসিপির সংবাদ সম্মেলন বয়কট করে স্থান ত্যাগ করেন।
বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে বিমানবন্দরের ভিআইপি গেটে এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও তার সফরসঙ্গীরা দেশে ফেরেন। তাদের সফরকে কেন্দ্র করে বিমানবন্দরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল।
প্রত্যক্ষদর্শী গণমাধ্যমকর্মীরা জানান, ভিআইপি গেটে বিএনপি নেতা হুমায়ুন কবির সংবাদ ব্রিফিং করছিলেন। এ সময় এনসিপির উপস্থিত নেতারা উচ্চস্বরে স্লোগান দিতে থাকেন। সাংবাদিকদের একজন শান্ত থাকার অনুরোধ করলে এনসিপি নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে গণমাধ্যমকর্মীদের ওপর চড়াও হন এবং লাঞ্ছিত করেন।
এ ঘটনার প্রতিবাদে গণমাধ্যমকর্মীরা একযোগে সংবাদ সম্মেলন বর্জন করে ফিরে যান।
একে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল