ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
প্রতিমা বিসর্জনে ঝুঁকি নেই: ডিএমপি
নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে রাজধানীতে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
বুধবার (১ অক্টোবর) বিকেলে বনানীর একটি পূজামণ্ডপে নিরাপত্তা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, “বিসর্জন ঘিরে আমরা প্রস্তুত। যেসব স্থানে প্রতিমা বিসর্জন হবে, সেখানে আগেই বাড়তি পুলিশ ফোর্স এবং গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের নিরাপত্তা বিঘ্ন হওয়ার শঙ্কা নেই।”
ডিএমপি কমিশনার নগরবাসীকে সতর্ক করে বলেন, “যারা সাঁতার জানেন না, তারা যেন নৌকায় না ওঠেন। আর সাঁতার জানা ব্যক্তিদেরও লাইফ জ্যাকেট পরে নৌকায় উঠতে হবে। যাতে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা না ঘটে।”
তিনি জানান, ঢাকায় এ বছর ২৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। “আজ মহানবমী, আগামীকাল প্রতিমা বিসর্জন। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রায় এক মাস আগে থেকেই পূজা উপলক্ষে নিরাপত্তা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, যাতে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপন সম্ভব হয়।”
স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর ও ডিএমপি সদর দপ্তরের সমন্বয়ে একাধিকবার নিরাপত্তা সংক্রান্ত বৈঠকও হয়েছে বলে জানান তিনি।
দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য তুলে ধরে ডিএমপি কমিশনার বলেন, “বাংলাদেশে শত শত বছর ধরে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান একসঙ্গে বসবাস করছে। এই সম্প্রীতি রক্ষা করা আমাদের দায়িত্ব। আগামী প্রজন্ম যেন এই ঐক্য নষ্ট না করে, সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে।”
এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলামসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা কমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু