ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
সাংবাদিকদের সঙ্গে ইসির সংলাপ ৬ অক্টোবর
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় বসছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৬ অক্টোবর এই সংলাপ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইসির জনসংযোগ শাখা।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক জানান, ওইদিন সকাল সাড়ে ১০টায় টিভি মিডিয়ার এবং দুপুর আড়াইটায় পত্রিকা ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে বৈঠকে বসবে ইসি। আমন্ত্রণপত্র প্রস্তুত করা হয়েছে এবং খুব শিগগিরই তা পাঠিয়ে দেওয়া হবে বলে তিনি জানান।
উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর থেকে নির্বাচনী সংলাপ শুরু করেছে ইসি। প্রথম দিন সুশীল সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের সঙ্গে আলোচনা হয়। আগামী ৭ অক্টোবর নারী নেত্রীদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।
ধাপে ধাপে আরও বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে আলোচনায় বসার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে রয়েছেন: মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট অন্যান্য অংশীজন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত