ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
শহীদ শিশুদের পরিবার পাবে সম্মাননা
নিজস্ব প্রতিবেদক: আসন্ন বিশ্ব শিশু দিবস (৬ অক্টোবর) উপলক্ষে জুলাই মাসে গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া শিশুদের পরিবারের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে। বুধবার (১ অক্টোবর) মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দিবসটি ঘিরে দেশব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। একই সঙ্গে ১ অক্টোবর থেকে ৫ অক্টোবর পর্যন্ত জাতীয় শিশু অধিকার সপ্তাহ পালিত হবে। সরকারি-বেসরকারি উদ্যোগে সমন্বিতভাবে এই বিশেষ সপ্তাহ উদযাপন করা হবে।
এবারের বিশ্ব শিশু দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘শিশুর কথা বলব আজ, শিশুর জন্য করব কাজ’।
দিবসটি উপলক্ষে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিশু একাডেমির যৌথ উদ্যোগে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। সভাপতিত্ব করবেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ইউনিসেফের প্রতিনিধি ও শিশু প্রতিনিধিরা।
অনুষ্ঠানে শিশুদের নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে এবং জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ শিশুদের অভিভাবকরা অনুভূতি প্রকাশ করবেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)