ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
মিয়ানমারের স্ক্যাম সেন্টার থেকে দেশে ফিরছেন ৮ জন
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন মিয়ানমারের একটি স্ক্যাম সেন্টারে আটকে থাকার পর অবশেষে দেশে ফিরছেন আট বাংলাদেশি নাগরিক। উদ্ধার ও প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন করে আজ বৃহস্পতিবার তাদের স্বদেশে ফেরানো হচ্ছে।
ফেরত আসা বাংলাদেশিরা হলেন— মো. আব্দুল মালেক, হাবিবুর রহমান, রহিম বাদশা, এস কে মিনহাজুল হোসেন, মো. মেহরাজ হাসান, রিয়াজ ফকির, রিপন মিয়া ও উলহাসায় মারমা।
সূত্র জানায়, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা প্রায় ৬টার দিকে বাংলাদেশ বিমানের BG389 নম্বর ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। এর আগে ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর মিয়ানমার থেকে আরও ১৮ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছিল।
স্ক্যাম সেন্টারে আটকে পড়া ভুক্তভোগীদের উদ্ধার এবং নিরাপদ প্রত্যাবাসনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়, থাইল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং বেসরকারি সংস্থা ব্র্যাক যৌথভাবে কাজ করেছে। দীর্ঘদিন ধরে মানবপাচার ও জোরপূর্বক শ্রমের শিকার ব্যক্তিদের উদ্ধারে ব্র্যাক সক্রিয় ভূমিকা রেখে আসছে।
দেশে পৌঁছানোর পর বিমানবন্দরে ভুক্তভোগীদের জন্য জরুরি সহায়তা ও প্রাথমিক সেবা দেবে ব্র্যাক। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী তাদের পুনর্বাসন ও মানসিক সহায়তাও অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)