ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
সরকারি উদ্যোগ না থাকায় মিল বন্ধের ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: দেশের সুতা উৎপাদনকারী শিল্প খাত গভীর আর্থিক সংকটে পড়ায় উৎপাদন কার্যক্রম স্থগিত করার কঠোর সিদ্ধান্ত নিয়েছে মালিকদের সংগঠন। সরকারি পর্যায় থেকে কার্যকর সহায়তা না পাওয়ায় টিকে থাকা অসম্ভব হয়ে পড়েছে বলে দাবি সংশ্লিষ্টদের।
এই পরিস্থিতিতে আগামী ১ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য দেশের সব টেক্সটাইল মিল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর কারওয়ানবাজারে সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, বর্তমান আর্থিক অবস্থায় মিল পরিচালনা করা সম্ভব নয়। আগামী ১ ফেব্রুয়ারি থেকেই কারখানাগুলো বন্ধ থাকবে। বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিতে হয়েছে।
তিনি আরও বলেন, ব্যাংক ঋণ পরিশোধ করার মতো সক্ষমতা শিল্প মালিকদের আর নেই। পুঁজির অর্ধেকের বেশি ইতোমধ্যে হারিয়ে গেছে। এমনকি সব সম্পত্তি বিক্রি করলেও ঋণের দায় শোধ করা সম্ভব হবে না।
শওকত আজিজ রাসেল অভিযোগ করে বলেন, সমস্যা সমাধানে বিভিন্ন সরকারি দপ্তর ও মন্ত্রণালয়ের দ্বারে দ্বারে ঘুরেও কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি। এক দপ্তর থেকে আরেক দপ্তরে দায়িত্ব ঠেলে দেওয়া হচ্ছে, কিন্তু বাস্তবসম্মত কোনো সিদ্ধান্ত আসছে না।
তিনি সতর্ক করে বলেন, দ্রুত নীতিগত সহায়তা ও শিল্পবান্ধব সিদ্ধান্ত না এলে সুতা উৎপাদন খাত আরও বড় বিপর্যয়ের মুখে পড়বে, যার প্রভাব পুরো টেক্সটাইল ও পোশাক শিল্পে পড়বে।
সংবাদ সম্মেলনে বিটিএমএর অন্যান্য শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত