ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
জেন জি আন্দোলনে মাদাগাস্কারে সরকার পতন
আন্তর্জাতিক ডেস্ক:পূর্ব আফ্রিকার মাদাগাস্কারে জেন জি আন্দোলনের প্রভাবে সরকার ভেঙে দিলেও রাজধানী আন্তানানারিভো সহ বিভিন্ন অঞ্চলে বিক্ষোভকারীরা এখনও রাস্তায় রয়েছেন।
মঙ্গলবার রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা ঘোষণা দেন, সরকার ভেঙে দেওয়া হয়েছে এবং তরুণদের সঙ্গে সংলাপের জন্য ‘পরিসর তৈরি’ করা হবে। তিনি পানির সংকট ও বিদ্যুৎ বিভ্রাট মোকাবেলায় পদক্ষেপ গ্রহণ ও লুটপাটে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার প্রতিশ্রুতি দেন।
কিন্তু আন্দোলনকারীরা তার বক্তব্যে হতাশা প্রকাশ করে ফেসবুকে লিখেছে, তারা চান প্রেসিডেন্ট ও বরখাস্ত প্রধানমন্ত্রীর প্রকাশ্য ক্ষমাপ্রার্থনা এবং আন্তানানারিভোর প্রশাসক অপসারণ।
রাস্তায় থাকা অনেকেই প্ল্যাকার্ডে লিখেছে, “আমরা পানি চাই, আমরা বিদ্যুৎ চাই, রাজোয়েলিনা পদত্যাগ করো।”
জাতিসংঘ জানিয়েছে, গত সপ্তাহ থেকে শুরু হওয়া এই প্রোটেস্টে কমপক্ষে ২২ জন নিহত ও ১০০’র বেশি আহত হয়েছে।
তবে মাদাগাস্কারের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব তথ্য অস্বীকার করে বলেছে, জাতিসংঘের পরিসংখ্যান “গুজব ও ভুল ভিত্তি” বলে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)