ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
নতুন ভূমি আইন: ডিসি অফিসেই মিলবে জমির ৫ সমস্যার সমাধান
নিজস্ব প্রতিবেদক: নতুন ভূমি আইনের আওতায় জমি মালিকদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়কে দেওয়া হয়েছে বিশেষ এখতিয়ার। মালিকানা প্রমাণস্বরূপ একটি বৈধ দলিল জমা দিলেই এখন থেকে আদালতের পরিবর্তে সরাসরি ডিসি অফিস থেকেই জমি সংক্রান্ত পাঁচ ধরনের সমস্যার সমাধান পাওয়া যাবে। ফলে মামলা মোকদ্দমার দীর্ঘ প্রক্রিয়া এড়িয়ে সহজ ও দ্রুত সমাধান মিলবে।
কোন কোন সমস্যার সমাধান করবে ডিসি অফিস?
১. সরকারি খাস জমি দখল ও উচ্ছেদ
সরকারি মালিকানাধীন জমি কেউ অবৈধভাবে দখল করলে ডিসি অফিস তা উচ্ছেদ করে পুনরুদ্ধার করবে। বিশেষ করে নদীভাঙন, খাল খনন বা দোবানালা বন্ধ করে সরকারি জমি দখলের ঘটনা এভাবেই নিয়ন্ত্রণে রাখা হবে।
২. খাল খনন ও মাটি উত্তোলন
অনুমতি ছাড়া খাল খনন বা মাটি কাটার মাধ্যমে আশেপাশের জমির ক্ষতি হলে ডিসি অফিস অবিলম্বে তা বন্ধ করে আইনি পদক্ষেপ নেবে।
৩. চলাচলের পথ বন্ধ হয়ে যাওয়া
ব্যক্তিগত জমির ভেতর দিয়ে যাওয়া রাস্তা কেউ ইচ্ছাকৃতভাবে বন্ধ করে দিলে ডিসি অফিস হস্তক্ষেপ করে পুনরায় চলাচলের পথ উন্মুক্ত করবে।
৪. খতিয়ান সংশোধন
সরকারি খতিয়ানে ভুলক্রমে কারও নাম অন্তর্ভুক্ত হলে কিংবা জমির সঠিক অংশ খতিয়ানভুক্ত না হলে ডিসি অফিস সার্ভে করে প্রকৃত মালিকানা ফিরিয়ে দেবে।
৫. ওয়ারিশান সম্পত্তির বিরোধ
ওয়ারিশদের মধ্যে সম্পত্তি ভাগ-বাটোয়ারা না হলে অথবা বাটোয়ারার দলিল ছাড়া জমি দখল করলে ডিসি অফিসে আবেদন করা যাবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট তিন মাসের মধ্যে তদন্ত করে সমাধান দেবেন।
জমির মালিকেরা কীভাবে সমাধান পাবেন?
প্রথমে জমির বৈধ দলিল সংগ্রহ করতে হবে।
যে সমস্যার সমাধান চান তার বিস্তারিত বর্ণনা ও দলিলসহ ডিসি অফিসে আবেদন করতে হবে।
জেলা প্রশাসন সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দিয়ে দ্রুত তদন্ত করবে।
নির্ধারিত প্রক্রিয়া শেষে সর্বোচ্চ তিন মাসের মধ্যে সমাধান দেওয়া হবে।
গুরুত্বপূর্ণ শর্ত
বৈধ মালিকানা প্রমাণ ছাড়া ডিসি অফিসে আবেদন গ্রহণযোগ্য হবে না।
দলিলের বৈধতা ও মালিকানার উৎস স্পষ্ট থাকতে হবে।
আদালতে না গিয়েই ডিসি অফিসের মাধ্যমে জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করা সম্ভব হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর