ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
শারদীয় দুর্গাপূজার মহানবমী আজ
নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা আজ পৌঁছেছে তার নবম দিনে। বুধবার (১ অক্টোবর) পালন করা হচ্ছে মহানবমী, যা দেবী দুর্গার বিদায়ের ঘণ্টা হিসেবে পরিচিত। হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, দশমীতে দেবী কৈলাশে স্বামীর গৃহে ফিরে যান।
নবমী তিথির সূচনা হয় সন্ধিপূজা দিয়ে। অষ্টমী তিথির শেষ ২৪ মিনিট এবং নবমীর প্রথম ২৪ মিনিট জুড়ে চলে এই সন্ধিপূজা। এ সময়ে মূলত দেবী চামুন্ডার পূজা অনুষ্ঠিত হয়। ভক্তরা ১০৮টি মাটির প্রদীপ জ্বালান এবং দেবীর চরণে নিবেদন করেন ১০৮টি পদ্মফুল।
পুরোহিতদের মতে, মহানবমীতে ষোড়শ উপাচারের পাশাপাশি ১০৮টি নীলপদ্মে দেবীদুর্গার পূজা করা হয়। সকালে তর্পণ, মহাস্নান ও পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মহাআরতি। এছাড়া নীলকণ্ঠ ও নীল অপরাজিতা ফুল নিবেদন এবং যজ্ঞের মাধ্যমে মহানবমীর বিহিতপূজা সম্পন্ন হয়।
নবমীর অন্যতম বৈশিষ্ট্য হলো নবমী হোম ও বলিদান। যজ্ঞে ১০৮টি বেলপাতা, আম কাঠ এবং ঘি ব্যবহার করা হয়। ভক্তরা দেবীর উদ্দেশ্যে অঞ্জলি দেন এবং প্রসাদ গ্রহণ করেন।
মহানবমী নিশিকে বিশেষ তাৎপর্যময় ধরা হয়। কারণ এটি দেবীর বিদায়ের সূচক। তাই ভক্তদের আকুতি থাকে—“ওরে নবমী নিশি, না হইও রে অবসান।” বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে বিদায় জানানো হবে দেবী দুর্গাকে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)