ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
তিন দিনের রিমান্ডে ছাগলকাণ্ডের মতিউর
ডুয়া ডেস্ক : রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানকে ‘ছাগলকাণ্ডে’ আলোচিত অবৈধ অস্ত্র রাখার মামলায় জাতীয় ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
বুধবার (১৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে তাকে আদালতে আনা হয়। এসময় মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক রুবেল মিয়া তাকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।
আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষের ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি-তর্ক উপস্থাপন করেন।
শুনানি শেষে বিচারক নাজমিন আক্তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বুধবার ভোরে মতিউর রহমানকে (৫৯) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করে ডিবি।
রিমান্ড আবেদনে ভাটারা থানার উপ-পরিদর্শক বলেন, আজ আসামি মতিউর রহমানের বাসায় গিয়ে ১টি অস্ত্রের সন্ধান পায় পুলিশ। অস্ত্রের বিপরীতে ২৫ রাউন্ড সীসা-কার্তুজ উল্লেখ থাকলেও ১ রাউন্ড গুলি পাওয়া যায় নাই। তার অস্ত্রের লাইসেন্সের মেয়াদ ২০২১ সালে উত্তীর্ণ হয়েছে এবং অনুদ্ধারকৃত ১ রাউন্ড গুলি বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে কোনও সন্তোষজনক জবাব দিতে পারেন নাই। আসামি অসৎ উদ্দেশ্যে অবৈধভাবে লাইসেন্সের মেয়াদোত্তীর্ণ আগ্নেয়াস্ত্র ও গুলি নিজ হেফাজতে রাখার অপরাধের সত্যতা পাওয়া গেছে।
এ অবস্থায় মামলার মূল রহস্য উদঘাটন, খোয়া যাওয়া এক রাউন্ড গুলি কী উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে তা জানার জন্য, আসামির কাছে আর কোনও আগ্নেয়াস্ত্র রহিয়াছে কিনা, আসামি ওই ১ রাউন্ড গুলি অন্য কারও কাছে সরবরাহ করেছে কিনা জানার জন্য গ্রেফতার আসামিকে পুলিশ হেফাজতে নিয়ে নিবিড় জিজ্ঞাসাবাদ করতে আসামিকে ১০ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করা প্রয়োজন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন