ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
নির্বাচনের তদন্তে ইসির তিন কর্মকর্তা সংযুক্ত
নিজস্ব প্রতিবেদক: গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম ও অভিযোগ পর্যালোচনার জন্য গঠিত তদন্ত কমিশনের কার্যক্রমে গতি আনতে নতুন করে তিনজন কর্মকর্তাকে সংযুক্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। তদন্ত কমিশনকে প্রশাসনিক ও কারিগরি সহায়তা প্রদানের লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ইসি’র সিনিয়র সহকারী সচিব নাজমুল কবীরের সই করা চিঠির মাধ্যমে কর্মকর্তাদের সংযুক্তির বিষয়টি জানানো হয়।
চিঠি অনুসারে, এর আগে ১৩ আগস্ট কমিশন সচিবালয়ের স্মারকে ৪ জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে পরবর্তীতে তিনজন কর্মকর্তাকে স্থায়ীভাবে তদন্ত কমিশনে যুক্ত করার প্রস্তাবের ভিত্তিতে পূর্বনির্ধারিত কর্মকর্তাদের বদলে নতুন কর্মকর্তাদের সংযুক্ত করা হয়েছে।
প্রথমে প্রস্তাবিত ছিলেন নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ হাসানুজ্জামান, উপসচিব মো. রফিকুল ইসলাম ও উপসচিব মোহাম্মদ এনামুল হক। কিন্তু পরে পরিবর্তন এনে নতুনভাবে উপসচিব মো. আব্দুল মমিন সরকার, মোহাম্মদ মোশাররফ হোসেন ও মো. হেলাল উদ্দিন খানকে তদন্ত কমিশনে সংযুক্ত করা হয়েছে।
তদন্ত কমিশন আগামী দিনে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সুপারিশ ও দিকনির্দেশনা দেবে বলে আশা করা হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি