ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
পাহাড়ে অশান্তি ছড়ানোর ষড়যন্ত্রে ইউপিডিএফ
নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়িতে ধর্ষণকাণ্ডকে কেন্দ্র করে পাহাড়কে অশান্ত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। তিনি বলেন, ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট (ইউপিডিএফ) পার্বত্য চট্টগ্রামে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য পরিকল্পিতভাবে এই ঘটনার সুযোগ নিচ্ছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ব্রিগেডিয়ার জেনারেল উল্লেখ করেন, জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটেও ইউপিডিএফ বিভিন্ন অশান্তি ঘটাচ্ছে। তিনি জানান, খাগড়াছড়ির ধর্ষণের ঘটনা নিয়ে পাহাড়ের শান্তি বিঘ্নিত করা তাদের বৃহৎ পরিকল্পনার অংশ। এই ঘটনার প্রভাব তিনটি পার্বত্য জেলায়ও পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, পূর্ব পরিকল্পনা অনুযায়ী ইউপিডিএফের বাহিনী তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গুইমারায় সংঘর্ষ ও গুলিতে তিনজন নিহত হওয়ার জন্য দায়ী। শহরের পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার পরও তাদের অপতৎপরতা থামেনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত