ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
খাগড়াছড়িতে টানা চতুর্থ দিনের অবরোধ, ১৪৪ ধারা বহাল
নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়িতে স্কুলছাত্রী ধর্ষণের পর সৃষ্ট সহিংসতা ও উত্তেজনার জেরে পুরো জেলায় এখনো অস্থির পরিস্থিতি বিরাজ করছে। জুম্ম ছাত্র-জনতার ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধ টানা চতুর্থ দিনের মতো চলছে, ফলে অভ্যন্তরীণ যোগাযোগ কার্যত স্থবির হয়ে পড়েছে। যদিও গতকাল খাগড়াছড়ি-চট্টগ্রাম ও খাগড়াছড়ি-ঢাকা সড়কে আংশিক অবরোধ শিথিল করা হয়, আজ মঙ্গলবার কিছু সীমিত যান চলাচল দেখা গেছে।
এদিকে রোববার গুইমারায় সহিংসতায় নিহত তিন পাহাড়ির মরদেহের ময়নাতদন্ত শেষে সোমবার রাতে পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং রাতেই তাদের দাহক্রিয়া সম্পন্ন হয়। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে; পাশাপাশি ১০ প্লাটুন বিজিবি মোতায়েন ও পুলিশ-আনসার সদস্যদেরও গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন রাখা হয়েছে।
খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারা উপজেলায় এখনো ১৪৪ ধারা বলবৎ আছে। জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে এই নির্দেশনা তুলে নেওয়া হবে।
প্রশাসনের সঙ্গে আন্দোলনকারী সংগঠনের ছয় প্রতিনিধির বৈঠকে ১৪৪ ধারা প্রত্যাহারসহ আট দফা দাবি জানানো হয়। প্রশাসনের পক্ষ থেকে অবরোধ প্রত্যাহারের অনুরোধ জানানো হলেও বৈঠকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
উল্লেখ্য, ২৩ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদরে এক স্কুলছাত্রী ধর্ষণের ঘটনার পর ২৭ ও ২৮ সেপ্টেম্বর জেলায় ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। এতে তিনজন নিহত ও বহু ঘরবাড়ি ও অফিস পুড়িয়ে দেওয়া হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ অনেকে আহত হন।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে