ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
গাজা যুদ্ধ বন্ধ ও জিম্মিদের মুক্তি দিতে সম্মতি নেতানিয়াহুর
মো. সাজ্জাদ বিন জলিল
রিপোর্টার
আন্তর্জাতিক ডেস্ক: অবশেষে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে দীর্ঘ প্রতীক্ষিত যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দখলদার ইসরায়েল।
সোমবার (২৯ সেপ্টেম্বর) গাজা যুদ্ধ সমাপ্তি ও জিম্মিদের মুক্তি সংক্রান্ত একটি বিস্তৃত ২০ দফা প্রস্তাব প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই গুরুত্বপূর্ণ প্রস্তাবে তাৎক্ষণিক সম্মতি জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
তবে চূড়ান্তভাবে এই চুক্তি কার্যকর করার জন্য এখন অপেক্ষা করা হচ্ছে সশস্ত্র গোষ্ঠী হামাসের অনুমোদনের।
ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী, হামাস এতে সম্মত হলে ৭২ ঘণ্টার মধ্যে জীবিত এবং মৃত সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে। জিম্মি মুক্তির এই প্রক্রিয়ার পরই গাজায় স্থায়ী যুদ্ধবিরতি শুরু হবে। এই চুক্তির অন্যতম শর্ত হলো, হামাস গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দেবে। এরপর সেখানে আমেরিকান, ইউরোপীয় এবং আরব দেশগুলোর সমন্বয়ে একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠন করা হবে, যার মূল দায়িত্বে থাকবেন প্রেসিডেন্ট ট্রাম্প।
প্রেসিডেন্ট ট্রাম্প আরও জানিয়েছেন, গাজা ও হামাসকে সম্পূর্ণ নিরস্ত্রকরণ করা হবে। আরব দেশগুলো এই কাজে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছে বলেও দাবি করেছেন তিনি। তিনি জানান, সুড়ঙ্গসহ হামাসের সব অবকাঠামো ধ্বংস করা হবে। চুক্তিতে গাজার মানুষের সুরক্ষার বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে, গাজার মানুষ গাজাতেই থাকবেন এবং তাদের অন্য কোনো দেশে জোরপূর্বক পাঠানোর চেষ্টা করা হবে না।
ধারণা করা হচ্ছে, গত মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ৮ মুসলিম দেশের নেতাদের সঙ্গে বৈঠকের পরই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাম্প কঠোর ভাষায় হামাসকে হুমকি দিয়ে বলেন, তারা যদি আজকের এই প্রস্তাব গ্রহণ না করে অথবা গ্রহণ করেও যদি পরবর্তীতে নিজেদের পুনর্গঠনের চেষ্টা করে, তাহলে ইসরায়েল তাদের নির্মূলের কাজ শেষ করবে। তিনি আরও সতর্ক করেন যে আরব দেশগুলো যদি হামাস ও গাজাকে নিরস্ত্র করতে ব্যর্থ হয়, তাহলে ইসরায়েল সেই কাজ করবে এবং যুক্তরাষ্ট্র পূর্ণ সমর্থন দেবে। ট্রাম্পের মন্তব্য, ‘ইসরায়েল হামাসকে নির্মূল করবে। এটি সহজ উপায়ে করা যাবে, আবার কঠিন উপায়ে করা যাবে। তবে এটি করতে হবে। আমরা সহজ উপায়কে প্রাধান্য দেব।’
এসপি/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন
- ৫২ বছর এক টাকায় পড়িয়ে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গাইবান্ধার লুৎফুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত