×

ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

পরিস্থিতি উন্নত হলে বাড়বে ভিসা কার্যক্রম: ভারতের হাইকমিশনার

২০২৫ সেপ্টেম্বর ২৯ ২৩:৪৭:১৫

পরিস্থিতি উন্নত হলে বাড়বে ভিসা কার্যক্রম: ভারতের হাইকমিশনার

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, বাংলাদেশের নাগরিকদের জন্য বর্তমানে বিপুলসংখ্যক মেডিকেল ভিসা ইস্যু করা হচ্ছে এবং পরিস্থিতি উন্নত হলে ভিসা কার্যক্রম আরও বাড়ানো হবে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রনদা প্রসাদ সাহার পুরোনো দুর্গা মন্দির পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এই মন্তব্য করেন।

প্রণয় কুমার ভার্মা আরও বলেন, দুর্গাপূজা একটি মহা উৎসব, যা বাংলাদেশ ও ভারত একইভাবে পালন করে থাকে। তিনি আশা প্রকাশ করেন যে দুর্গাপূজা সবার জন্য কল্যাণ বয়ে আনবে এবং সবাইকে দুর্গাপূজার শুভেচ্ছা জানান।

এ সময় কুমুদিনী হোমসের কর্মকর্তারা ফুল দিয়ে ভারতের হাইকমিশনারকে বরণ করে নেন। কুমুদিনী হোমস কর্তৃপক্ষ তাকে মন্দিরের ইতিহাস ও সংস্কার কার্যক্রম সম্পর্কে অবহিত করে।

উপস্থিত ছিলেন কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজিব প্রসাদ সাহা, কানাডার হাইকমিশনার অজিত সিং, নেপালের অ্যাম্বাসেডর ঘনশ্যাম ভান্ডারি এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

স্থানীয় সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন যে ভারতের হাইকমিশনারের এই সফর দুই দেশের পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতা আরও সুদৃঢ় করবে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে... বিস্তারিত