ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
অর্থ পাচার ও মানিলন্ডারিংয়ের জালে সাবেক মন্ত্রীর পিএস
নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালত সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ব্যক্তিগত সহকারী (পিএস) তৌফিকা করিমের ১১৪টি ব্যাংক একাউন্ট জব্দের নির্দেশ দিয়েছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) এই আদেশ দেওয়া হয়। এসব একাউন্টে অবৈধ লেনদেনের পরিমাণ ছয়শত ৫৩ কোটি ৩৬ লাখ টাকা ছুঁয়েছে।
আদালতে জানানো হয়, তৌফিকা করিম সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বান্ধবী ও সাবেক পিএস। তিনি ক্ষমতার অপব্যবহার করে আদালতে আসামিদের জামিন, নিয়োগ-বদলির তদবিরসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে বড় অঙ্কের অর্থ উপার্জন করেন। উপার্জিত অর্থ দিয়ে ফ্ল্যাট, গাড়ি ও জমি ক্রয় করার পাশাপাশি বিদেশে অর্থ পাচার ও মানিলন্ডারিংয়ের অভিযোগ রয়েছে। এ কারণে তার নামে পরিচালিত ১১৪টি ব্যাংক একাউন্ট জব্দের আবেদন করা হয়।
তথ্য অনুযায়ী, এসব একাউন্টে মোট ৬৫৩ কোটি ৩৬ লাখ ৫৮ হাজার ১৩১ টাকা জমা রয়েছে, যেখানে থেকে ৫৬৬ কোটি ৩৮ লাখ ১৭ হাজার ৫৭৫ টাকা উত্তোলন হয়েছে। বর্তমানে ওই একাউন্টগুলোর স্থিতি প্রায় ৮৬ কোটি ৯৮ লাখ ৪০ হাজার ৫৫৬ টাকা।
আদালত জানায়, সন্দেহভাজন ব্যক্তিরা ক্ষমতার অপব্যবহার করে সংঘবদ্ধভাবে বিভিন্ন দেশে অবৈধ অর্থ পাচার করেছেন। এটি মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ২ (শ) (২৬) ও (১৪) ধারা মোতাবেক অপরাধ। তাই ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করা জরুরি, না হলে অর্থ অন্যত্র হস্তান্তর হওয়ার সম্ভাবনা রয়েছে।
অতএব, সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালত মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ১৪(১) ধারা মোতাবেক বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ও বাংলাদেশ ব্যাংককে ওই হিসাবগুলো স্থায়ীভাবে জব্দ ও অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন।
ডুয়া/ নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি